Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপরিচিত মুসাফির
    আমি ঘুরে এসেছি অসংখ্য নীহারিকার ছায়াপথ। পার করেছি অজস্র শহর, নগর বন্দর। যাকে ভালবেসেছি সে দূরে সরে গেছে। আমি কষ্ট পাই নি। বুকের ভেতর পাথর চাপা দিয়ে কষ্ট চেপে রেখেছি। নিজেকে বলেছি ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহো। আমি দেখেছি কিভাবে মানুষ এখানে আর্তনাদ করে। বোধিসত্তার মতন আমি নির্বাণকে দূরে সরিয়ে দিয়েছি। এ এক মায়ার পৃথিবী। আমি সেই মায়ার অংশ। তাই চিৎকার করে মানুষের আর্তনাদের কথা জানিয়েছি। আমি বলেছি নারীর বেদনার কথা, আমি বলেছি অসহায় শিশুর কথা। আমি চিৎকার করে মানুষের আর্তনাদের কথা জানিয়েছি। আমি বলেছি দেখেছি বৃদ্ধ পিতা কিভাবে ছেলে লাশ বহন করে। আমি দেখেছি কিভাবে একজন নারী বিশ্বাস করে যে সময়ের সাথে সবকিছু স্বর্ণে পরিণত হয়। আমি চিৎকার করে মানুষের আর্তনাদের কথা জানিয়েছি। আমার ধমনীতে লাভার স্রোত প্রভাবিত হয়। আমার অস্থি থেকে জন্ম নেয় আলোকিত মানুষ। এই মহাজাগতিক শ্মশানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলে মিশে এককার হয়ে যায়। আমি ঘুরে এসেছি অসংখ্য নীহারিকার ছায়াপথ। আমি এক অপরিচিত মুসাফির।

Skip to toolbar