Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তুমি
    আমি বিশ্বাস করি নারী তুমি রক্ত জবার ফুল। তুমি নও কোন ভোগ্য পণ্য। তুমি নও কোন সস্তা সাবান যার মোড়ক খুলে দেখতে হয়। নারী তুমি রক্ত জবার ফুল। তুমি নও কোন ভোগ্য পণ্য। তুমি নও কোন রাতের জ্বলন্ত সিগারেট যাকে ব্যাবহার করে ফিলটারের টুকরোর মতো ছুঁড়ে ফেলা হয়।নারী তুমি রক্ত জবার ফুল। তুমি নও কোন ভোগ্য পণ্য। তুমি গান গাও, ভালোবাসার গান, প্রতিবাদের গান। বের হয়ে আসো ভয়ের ভুবন ছেড়ে। ভয় পেয়ো না পিশাচের দলকে। ওদের কোন ক্ষমতা নেই, যা তোমার আছে।নারী তুমি রক্ত জবার ফুল। তুমি নও কোন ভোগ্য পণ্য।

    2
    2 Comments
Skip to toolbar