Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি লিখতে জানি না

    আমি লিখতে জানি না কোন প্রেমের কবিতা।
    লিখতে জানি না কোন অপূর্ব রূপকথা।
    আমি এই মৃত নগরীতে দেখেছি প্রতিদিন কতো মানুষ নির্যাতিত হয়।
    কতো মায়ের কোল খালি হয়।
    আমি দেখেছি কিভাবে নারীরা আর শিশুরা নির্যাতিত হয়।
    আমি দেখেছি কিভাবে এই নগরীতে
    অসংখ্য নারী ধর্ষিত হয় শারীরিক ও মানসিক ভাবে।
    নারী এখানে এক ভোগ্য পণ্য।
    ধর্মের দোহাই দিয়ে হত্যা করা হয় কতো জনকে।
    কিভাবে বৃদ্ধ পিতা ছেলের লাশ বহন করে।
    আমি লিখতে জানি না কোন প্রেমের কবিতা।
    লিখতে জানি না কোন অপূর্ব রূপকথা।

    2
    3 Comments
Skip to toolbar