Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বুক পকেটে স্বাধীনতা
    ইদানিং অনেকেই প্রেমের কবিতা লিখতে বলে। ভালোবাসার কথা বলতে বলে। কিন্তু মাথার ভেতরে থাকা খুলিটা অন্য কথা বলে। বলে নির্যাতিতার কথা, বলে ধর্ষিতার কথা। বলে মায়ের একাকী দুঃখ। বিরহিনীর ক্রন্দন। রাস্তায় তরুণের লাশ পরে থাকে। আমি ভুলতে পারি না। বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। আমার ঘুম ঘোর কাটে না। একটার পর একটা ঘুমের ওষুধ খেয়ে পরে থাকি। ওরা আমাকে প্রেমের কবিতা লিখতে বলে। ভালোবাসার কথা বলতে বলে। আমার করোটিতে গুলির ছয়টি বুলেট। বুক পকেটে স্বাধীনতা লুকিয়ে থাকে।

    1
    3 Comments
    • আমার কাছে সব খুব বিষণ্ণ লাগে
      বড় বিষণ্ণ লাগে এই রাস্তা-ঘাট-হাটবাজার
      আমার বিষণ্ণ লাগে এই স্বার্থান্বেষী মানুষের ভিড়
      তবুও কারা যেন নিঃস্বার্থে ভালোবাসতে চেয়েছিল পৃথিবীটাকে
      কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা হাতে ; অনুপাতে অনুপাতে তারা
      এখন একানব্বই আর নয়; তবু ভালোবাসতে হয়
      বাঁচতে হয়, বাঁচার জন্য লড়তে হয়।- সালমান মাহফুজ

Skip to toolbar