-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই
আপনাকে আবারো জিজ্ঞেস করছি, আনিস নামের ছেলেটির কোন অলৌকিক ক্ষমতা ছিল?
আফা আমি কি আর সব জানি?তয় পুলাডা একা ঘরে থাকতো। একা কথা বলতো?
কি বলতো?
এই হাবিজিবি কথা বার্তা, কিন্তু যা বলতো সত্যি হয়ে যাইত।
ও আচ্ছা?
আর কিছু?
যে ঘরে থাকতো সেই ঘোর থেকে মাঝে মাঝে সুন্দর গন্ধ আসতো।
কেমন গন্ধ?
এই ধরেন ফুলের গন্ধ। সবাই কইতো জাদুকর।
নীলাঞ্জনা অবাক ভাবতে থাকে। এও কি সম্ভব?
আপনি সত্য বলছেন তো।
হ আফা আপনেরর লগে মিছা কথা বলে আমার কি লাভ? আপনি আমার জন্য অনেক কিছুই করছেন।
হুম।
নামায পরতো?
জি আফা।
আজ উডি আফা।
যান।
এই নিন পাঁচশো টাকা। আবার আসবেন।
নীলাঞ্জনা তার বসার ঘরে বসে থাকে। বাইরে সূর্য অস্ত যাচ্ছে। নীলাঞ্জনার বসার ঘরে সূর্যাস্তের আলো খেলা করে?
কেমন ছিল ছেলেটা দেখতে। নীলাঞ্জনা তার পিসি চেক করে অনেক বারই দেখেছে। বাচ্চা একটা ছেলে।
নীলাঞ্জনা আনমনে বসে থাকে। আর তার ঘর ফুলের গন্ধে ভেসে যায়।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

