Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি পবিত্র ভূমি থকে এসেছি

    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    আমি পবিত্র ভূমি থকে এসেছি কিছু স্মৃতি সঙ্গী করে।
    আর সবার মতো জীবনের শস্য ক্ষেত্রে এবং আমার একজন মা ছিলেন।
    এবং অনেকগুলো জানালা সমৃদ্ধ ঘর ছিল।
    ছিল ভাই এবং আপন জন যাদেরকে বন্ধু নামে ডাকি।
    এবং একটি শীতল জানালার কারাগার প্রকোষ্ঠ।
    ছিল সামুদ্রিক ঢেউ যা সামুদ্রিক পাখিরা ছোঁ মেরে নিয়ে গেছে।
    আমার নিজস্ব দৃষ্টি ভঙ্গি ছিল।
    ছিল একগুচ্ছ সকালের গুল্মরাজি।
    আমার একটি চাঁদ ছিল যা শব্দের জাদুতে প্রকাশিত হয় না।
    ছিল অসংখ্য পরিযায়ী পাখি
    আর দীর্ঘস্থায়ী জলপাই বৃক্ষেরা।
    আমি এই পবিত্র ভুমিতে ঘুরেছি অসংখ্য তরবারির ঝন ঝন শব্দে প্রকম্পিত।
    এবং তার জীবন্ত শরীরকে করেছি ভারাক্রান্ত টেবিল।
    আমি পবিত্র ভূমি থকে এসেছি।
    আমি আকাশকে রঙ্গিন করেছি আমার মায়ের জন্য।
    এবং ক্রন্দনের মধ্যে দিয়ে আমি নিজেকে প্রকাশিত করেছি।
    যেভাবে মেঘমালা ফিরে যায়,
    আমি শিখেছি সকল শব্দ রক্তের হোলিখেলায়।
    যেন আমি নিয়ম ভাংতে পারি।
    শুধু একটি শব্দ তৈরি করার জন্য ঃ মাতৃভূমি।

Skip to toolbar