Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    আনিস কর্নেল জুয়েলের সামনে দাঁড়িয়ে আছে। স্বচ্ছ আকাশ। পরিযায়ী পাখির দল শব্দ করতে করতে উড়ে যায়। কর্নেল জুয়েল কায়দা করে সিগারেট ধরায়।
    তাহলে কি নামে ডাকবো তোমায় আনিস না রুদ্র? কর্নেল জুয়েলের মুখে মৃদু হাসি।
    যা তোমার ইচ্ছে জুয়েল।
    রাধা মেয়েটা কি জানে?
    কি জানতে হবে?
    রুদ্রের আসল নাম? তার অতীত ইতিহাস?
    Stop it…
    Don’t tell me you are in love…
    No, but we have scores to settle….
    রাবেয়ার সাথে কি হয়েছিলো আনিস?
    You son of a b….
    কর্নেল জুয়েল হেসে বলে, রাবেয়ার সাথে কি হয়েছিলো ক্যাপ্টেন আনিস?
    রাবেয়া আমার বোন ছিল। তোমার লম্পট ভাই ওর বাক প্রতিবন্ধক্তার সুযোগ নিয়ে……
    আমি জানি ক্যাপ্টেন আনিস।
    রাবেয়ার শেষ দিন গুলিতে আমি রাবেয়ার সাথে ছিলাম।
    ঠিক একই ভাবে বলতে পারি রানা আমার ভাই ছিল।
    That b..…..
    ক্যাপ্টেন আনিস আমি তোমাকে বলেছিলাম রানার বিচার হবে কিন্তু তুমি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য করেছিলে।
    জাহান্নামে যাক তোমাদের ওই সব নিয়ম।
    কিসের বিচার,কয়েক দিনের জেল? রাবেয়াকে রানা ধর্ষণ করেছিলো, তারপর। অসুস্থ হয়ে ও মারা গেলো।
    আমি জানি আনিস।
    কিন্তু তুমিও জানো সামরিক আইন কিরকম হয়?
    আমি জানি।
    হঠাৎ কর্নেল জুয়েল পকেটে রাখা রিভালবারটা বের করে আনিসের কপালে ঠেকায়।
    আনিস টান টান হয়ে দাঁড়ায়।
    তার শক্ত হাতে একটি ড্যাগার, যা পিঠের পেছনে।
    আইনের দৃষ্টিতে তুমি একজন খুনি আনিস। আমি চাইলেই তোমাকে এখানে shoot করতে পারি।
    Take your best shot…..
    ক্যাপ্টেন আনিস এখনো আগের মতোই দুর্ধর্ষ।
    রুদ্র কথা না বলে তাকাইয়ে থাকে এক দৃষ্টিতে। সে প্রস্তুত হচ্ছে। স্বচ্ছ আকাশ। মৃদুমন্দ বাতাস। যুদ্ধও ক্ষেত্র প্রস্তুত।
    হঠাৎ কর্নেল জুয়েল রিভালবারটা সরিয়ে নেয়।
    আনিস সৈনিক হলেও আমি মানুষ। হয়তো তুমি ঠিকই বলেছ।
    জুয়েল রাবেয়া যদি তোমার বোন হতো তাহলে তুমি কি করতে?
    তুমি যা করেছো ঠিক তাই।
    দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে।
    এ জায়গাটা সুন্দর। বেশ সুন্দর।
    হুম এখানে আকাশ নীল।
    আমি একজন সৈনিক আনিস। ভাবছি অবসরে এরকম কোন জায়গায় চলে যাবো। জীবনে অনেক কিছুই করতে হয়েছে।
    তাহলে তুমি আমায় মারবে না। আমায় গ্রেপ্তার করবে?
    নাহ, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো ইনফরমেশন ভুল ছিল।
    কেন জুয়েল?
    ওই যে বললাম আমিও মানুষ।
    আসি আনিস । আশা করি আর দেখা হবে না। কর্নেল জুয়েল চলে যায়। ক্যাপ্টেন আনিস একমনে তার চলে যাওয়া দেখে।

    রুদ্র সন্ধ্যা হলে ঘরে ফিরে আসে। রাধা পানি ঢেলে দিচ্ছে। রুদ্র হাত পা ধুচ্ছে। রাধা আনমনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে ভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে।
    রুদ্র হেসে পানি ছিটিয়ে দেয় রাধার গায়ে।
    দাদা তুমি যে কি করো?
    রুদ্র হেসে ফেলে। সবই তো তোর জন্য পাগলি।
    একাকী রাধা রুদ্রের অবাক চলে যাওয়া দেখে। রাধা আনমনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে ভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। এবং অবশেষে বুঝতে পারে এই দেব পুত্রটি তার।
    সূর্য অস্ত যাচ্ছে। পাখিরা সব নীড়ে ফিরে এসেছে। এখানে আকাশ নীল।
    [সমাপ্ত]

    1 Comment
    • একজন কবি বন্ধু জানতে চেয়েছিলেন আমার লেখা গুলো কোথায় পাওয়া যাবে? আমার আঠারটি লেখা scribd তে আছে। আপনি যদি আমার লেখা গুলো পড়তে চান তাহলে GOOGLE এ Md Zaker Hayat Khan লিখে search করলে অথবা Zaker Aditya লিখে searchকরলে আমার লেখা গুলো পেয়ে যাবেন। আমি একজন মূর্খ লেখক । লিখতে ভালো লাগে তাই লিখি। বানানের ভুল থাকতে পারে। ছন্দেও হয়তো অনেক ভুল আছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Skip to toolbar