Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • একটি ফাঁকা থিয়েটারে আমি একটি আসন পেয়েছি

    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    একটি ফাঁকা থিয়েটারে আমি একটি আসন পেয়েছি, বৈরুতে।
    হয়তো আমি ভুলে যাবো অথবা আবার জিজ্ঞেস করবো।
    এই সেই সমাপ্তি, নেই কোন পিছুটান, নেই কোন কারণ।
    নাটকটি সুন্দর করে লেখা হয় নি।
    নৈরাজ্য,
    যেমন হতাশাগ্রস্থ যুদ্ধক্ষেত্রে, এবং একটি জীবনী
    যে নাটকটি দেখছিল।
    অভিনেতারা স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলেছিল
    এবং দর্শকদের মধ্য থেকে নাট্যকারকে খুঁজেছিল।
    আমরা আসনে বসে দেখছিলাম।
    আমি আমার পার্শ্ববর্তী শিল্পীকে বললাম, তোমার অস্ত্র বের করো না,
    যদি না তুমি নাট্যকার হও।
    আমি নই।
    তুমি কি নাট্যকার?
    না।
    আমরা ভীত হয়ে বসে থাকলাম।

    আমি বললামঃ একজন নিরপেক্ষ নায়ক হও এবং এখান থেকে পালানোর চেষ্টা করো।
    সে বললোঃ নাটকের এতো শুরুতে নায়কের মৃত্যু হয় না। হয়তো আমি আরেকটু দেখবো।
    এবং আমি লৌহদণ্ড বাঁকিয়ে দেখবো, মনে করবো আমার ভাইদের সাথে কি করা হয়েছিলো?
    আমি বললামঃ তাহলে তুমিই কি সে?
    সে বললোঃ আমার দুজন দুই মুখোশধারী নাট্যকার এবং দুজন দর্শক।
    আমি বললামঃ তা কিভাবে হয়, আমি একজন নিরপেক্ষ দর্শক।
    সে বললোঃ এখানে কোন দর্শক নেই, নেই কোন নিরপেক্ষ ব্যক্তি। তোমাকে বেছে নিতে হবে একটি দল।
    আমি বললামঃ আমি শুরুটা দেখি নি। শুরুতে কি হয়েছিলো?

Skip to toolbar