-
সে মৃত্যুকে আলিঙ্গন করলো
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]সে এই মৃত্যুকে মেনে নিলো।
সে যেন তার হৃদয় জয় করতে পারে।
তুমি কি রাগ করবে যদি আমি বেঁচে যাই?
ভাই… হে ভাই।
আমি এমন কি করছিলাম যে তুমি আমাকে ধ্বংস করে দিলে?
মাথার ওপর দিয়ে দুটি পাখি উড়ে যায়।
তুমি কি পারো না উপরে গুলি ছুড়তে।
কি মনে হয় তোমার?
আমার কমলতা আর মেনে নেয়া তুমি মেনে নিতে পারো নি।
তুমি কি ক্লান্ত না আমার করুণ পরিনতি দেখে?
তাহলে তোমার বন্দুক নদীতে নিক্ষেপ করো।
কি মনে হয় তোমার?
নদীর অপারে থাকা শত্রু আলিঙ্গনের দিকে বন্দুক তাক করে।
গুলি করো তাকে।
এভাবেই আমরা শত্রুর হাত থেকে মুক্ত হই এবং নিদারুন পাপের বোঝা নিয়ে বেঁচে থাকি।
কি মনে হয় তোমার?
তুমি আমাকে খুন করবে যেন শত্রু আমার বাড়ির কাছে আসতে পারে।
এবং তারপর বর্বর নিয়মের জঙ্গলে পতিত হবে।
আমার মায়ের কফির সাথে তুমি কি করেছিলে? তোমার মায়ের কফির সাথে?
আমি এমন কি পাপ করছিলাম যে তুমি আমাকে ধ্বংস করে দিলে?
আমি কখনোই
তোমাকে আলিঙ্গন করা থেকে বিরত হবো না।
আমি কখনোই,
তোমাকে মুক্ত করবো না।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

