Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • পিতা আমিই ইউসুফ
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    হে আমার পিতা আমিই ইউসুফ।
    হে আমার পিতা আমার ভাইরা আমাকে ভালোবাসে, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে।
    তারা আমাকে আহত করেছে, পাথর নিক্ষেপ করেছে এবং আমার সম্পর্কে কুৎসা রটনা করেছে।
    তারা চায় আমি যেন মারা যাই যেন তারা আমার প্রশংসা করতে পারে।
    তারা তোমার ঘরের দরোজা আমার জন্য বন্ধ করে দিয়েছে এবং আমাকে করেছে গৃহহীন।
    তারা আমকে শস্য ক্ষেত্র থেকে বের করে দিয়েছে।
    তারা আমার আঙ্গুর বাগান বিষাক্ত করে তুলেছে।
    হে পিতা, তার আমার সকল খেলনা ভেঙে ফেলেছে।
    যখন মৃদু বাতাস আমার কেশগুচ্ছ নিয়ে খেলা করছিলো তখন তারা ঈর্ষায় পুড়ছিলো।
    এবং তারা আমার ও তোমার প্রতি ক্রোধান্বিত হল।
    হে পিতা , তাদের সাথে আমি এমন কি করেছি?
    প্রজাপতি আমার কাঁধে বসেছিল, ফসলের মাঠ আমাকে স্বাগত জানায় আর পাখিরা আমার কাছে আসে।
    তাদের সাথে আমি এমন কি করেছি? আর আমিই বা কেন?
    তুমি আমাকে নাম দিয়েছ ইউসুফ, আর তারা আমাকে কুয়ায় নিক্ষেপ করে নেকড়েকে দোষী করে।
    হিংস্র নেকড়ে আমার ভাইদের থেকে মহানুভব।
    হে পিতা তুমিই বল,
    আমি কি কোন ভুল করেছি এটি বলে যে,
    এহারতি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমার সামনে কুর্নিশ করে?

Skip to toolbar