-
এবং আমাদের আছে দেশ………..
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]এবং আমাদের আছে দেশ, যা একটি চেতনা,
অজানা, সংকীর্ণ অথবা প্রশস্ত।
যে সকল দেশের মানচিত্র আমাদের একটি সংকীর্ণ ধুষর গলিতে হাঁটতে শেখায়,
এবং আমরা কেঁদে বলে উঠি, আমি তোমায় ভালোবাসি।
এই দেশপ্রেম একটি অসুস্থতার মতো।
সেসব দেশ আমাদের অজানার যাত্রী করে সামনের দিকে এগিয়ে যায়।
তার অরণ্য এবং চিত্র বেড়ে ওঠে, বেড়ে ওঠে তার সবুজ প্রান্তরএবং নীল পাহাড়।
একটি নদী আমাদের আত্মার ভেতর উত্তরে বড় হয়।
দক্ষিনে বড় হয় গম ক্ষেত যা বসন্তকে ডেকে আনে।
লেবুর মতো লণ্ঠনেরা জ্বলে ওঠে গভীর প্রজ্ঞাময় রাত্রিতে।
ভূগোলের আড়ালে চাপা থাকে গোপন পুঁথিপত্র।
এবন ঊর্ধ্বগামী পর্বত শৃঙ্খল আর উঁচু থেকে উঁচুতে পৌঁছায়।
বিরহ বলে, যদি আমি একটি পাখি হতাম তবে আমার পাখা গুলো পুড়িয়ে ফেলতাম।
হেমন্তের সৌরভ আমায় ভালবাসতে শেখায়।
কোমল বৃষ্টি আমাদের রুক্ষ হৃদয়ে প্রবেশ করে এবং চেতনা ফিরে যায় তার শেকড়ের কাছে,
আর বাস্তবে পরিণত হয়। এ আমার স্বদেশ যা সত্য এবং সুন্দর।
দুরের সবকিছু গ্রাম্য ও প্রাচীন মনে হয়।
আদিম পৃথিবীর মতো যা আদমের স্বর্গীয় পতনের জন্য প্রস্তুত হচ্ছিলো।
আমি বলিঃ এই দেশ গুলো আমাদের বহন করে, তাহলে আমাদের জন্ম কোথায়?
তবে কি আদমের দুই স্ত্রী ছিল?
নাকি আমরা আবার জন্ম নেবো আদি পাপের বোঝা বহন করতে?2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



শব্দের যাদু। আমি মুগ্ধ।