Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • পৃথিবী ছোট হয়ে আসছে

    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    পৃথিবী ছোট হয়ে আসছে।
    আমাদের ঠেলে দিচ্ছে সংকীর্ণ করিডোরের দিকে।
    এবং আমরা আমাদের অঙ্গ গুলো ছিঁড়ে ফেলছি।
    পৃথিবী সংকুচিত হয়ে আসছে।
    আমি ভাবি আমি যদি তার গমের শস্য ক্ষেত্র হতাম,
    তাহলে হয়তো মৃত্যুর পর আবার জীবিত হতাম।
    যদি পৃথিবী আমাদের মা হতো,
    তাহলে সে আমাদের প্রতি সহনাভুতিশীল হতো।
    আমরা আশা করি যদি আমরা পাথর হতাম,
    তাহলে আমাদের স্বপ্নগুলো আয়নায় প্রতিফলিত হতো।
    আমরা সেই মুখগুলো দেখেছিলাম,
    যারা ছুঁড়ে ফেলবে আমাদের শিশুদের জানালা দিয়ে, কারণ পৃথিবী সংকুচিত হয়ে আসছে।
    আমাদের নক্ষত্রেরা আয়নায় চেয়ে থাকে।
    কি হবে এই শেষ যুদ্ধের পরে?
    পাখিরা কোন আকশে মুক্ত ভাবে উড়বে?
    বৃক্ষরা কিভাবে নিঃশ্বাস নেবে যখন আর কোন খোলা হাওয়া নেই?
    আমরা আমাদের নামগুল লিখে রাখি রক্তাক্ত কালিতে।
    আমরা আমাদের সঙ্গীতের ব্যবচ্ছেদ করি আমাদের রক্তের বিনিময়ে।
    আমরা এখানেই মারা যাবো, এই সংকীর্ণ করিডোরে।
    এবং আমাদের রক্ত পাণ করে বড় হবে জলপাই বৃক্ষ।

Skip to toolbar