-
কিছুই আমার ভালো লাগে না
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]বাসের একজন পাসেঙ্গার আমাকে বললো,
কিছুই আমার ভালো লাগে না।
খবরের কাগজ না, রেডিও না,
এমনকি পাহাড়ের উপর স্থাপিত দুর্গ।
আমার খুব কাঁদতে ইচ্ছে করে।
বাসের ড্রাইভার বললো, কিছুক্ষণ অপেক্ষা করো।
পরবর্তী স্টেশনে বসে একা কাঁদতে পারবে।
একজন ভদ্র মহিলা বললো, আমারও একই অবস্থা।
কিছুই আমার ভালো লাগে না।
আমি আমার ছেলেকে নষ্ট করেছি আমার কবরের ওপর।
সে মজা পেয়েছিল এবং ঘুমিয়ে পরেছিল বিদায় না বলেই।
ভার্সিটির একজন ছাত্র বললো, আমারও কিছু ভালো লাগে না।
আমি প্রত্নতত্ত্ব পড়ি কিন্তু কোন পাথরেই আমার নাম পেলাম না।
আমি কি আসলেই আমি?
একজন সৈনিক বললো, আমারও একই অবস্থা।
আমি একটি প্রেতাত্মাকে পাহারা দেই যা আমার ওপর ভোর করেছে।
রাগ হয়ে ড্রাইভার বললো,
আমরা পরবর্তী স্টেশনের কাছে চলে এসেছি।
নামার জন্য প্রস্তুত হও।
তারা চিৎকার করে বললো,
আমরা স্টেশনে নামবো না, আমরা জানতে চাই স্টেশনের পরে কি আছে?
আমি বললাম, আমাকে এখানে নামিয়ে দাও।
আমিও তাদের মতো,
কিন্তু এই ঘুরে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

সবটাই হাহাকার আর অপূর্ণতা!