-
যদি তুমি কখনো একা হয়ে যাও
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]যদি তুমি কখনো একা হয়ে যাও,
তবে নিজেকে বলো,
নির্বাসনের রূপ বদলেছে।
তোমার আগে কি আবু তাম্মামের সাথেও একই ঘটনা ঘটে নি?
যখন সে নিজের সাথে পরিচিত হল।
তুমি তুমি নও, আর ঘর ঘর নয়।
তোমার নিত্য দিনের জিনিস তোমার মাতৃভূমির স্মৃতি বহন করে।
তোমার ঘরের কোণায় একটি জংলি ফুল বেড়ে উঠে।
একটি চড়ুুই উচ্চারণ করে ক,
যা তোমার নামের আদ্যক্ষর,
এবং একটি বৃক্ষ।
এবং একটি মৌমাছি হুল ফুটায় তোমার গায়।
যখন তুমি রাজহাঁসটিকে ধরতে যাও।
যা তোমার সীমানার বাইরে।
এবং তোমার জন্য,
একটি আয়না ব্যর্থ।
তুমি……এবং তুমি নও।
বল, কোথায় আমার মুখচ্ছবি?
তুমি নিজেকে খুঁজে ফেরো সব কিছুর মাঝে।
আর তোমার অনুভূতির জন্য একটি সুখ কাঁদে,
আর একটি দুঃখ হাসে।তুমি কি নিজেকে খুঁজে পেয়ছো?
নিজেকে বল, এই নিরবাসনেই আমি নিজেকে খুঁজে পেয়েছি।
আমি পূর্ণিমার চাঁদকে অনুভব করি,
এবং মাতৃভূমি আমার প্রকৃত মাতৃভূমি।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
