Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার আছে প্রজ্ঞা
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    আমার আছে একজন ফাঁসির আসামির প্রজ্ঞা।
    আমার কিছুই নেই তাই আমি কারো না।
    আমি নিজের ওয়ারিশ্নামা নিজের রক্ত দিয়ে লিখেছি।
    আমার গানের চরিত্ররা নদ্দের জলে বিশ্বাস করো।
    আমি আহত হয়ে ঘুমাই এবং আমার মুকুট আগামীর।
    আমি স্বপ্নে দেখেছি পৃথিবীর বিশাল হৃদয়।
    যা তার মানচিত্রের চেয়ে বড়।
    অনেক বেশি স্পষ্ট সকল আয়নার থেকে এবং আমার ফাঁসিকাষ্ঠ থেকে।
    আমি একটি শাদা মেঘে হারিয়ে গিয়েছিলাম যা আমাকে ওপরে নিয়ে যায়,
    এবং বাতাসেরা আমার পাখা।
    ভোরে প্রহরীর চিৎকার।
    আমার ঘুমে ভেঙ্গে যায় আমার শব্দের সাথে।
    তোমার আবার মৃত্যু হবে।
    এবার নিজের দিকে তাকাও।
    ফাঁসির দিন পিছিয়ে যায়।
    আমি বলিঃ আর কত দিন?
    প্রহরী বলেঃ আর কিছু দিন অপেক্ষা করো জীবিত মৃত্যুর স্বাদ নাও।
    আমি বলিঃ আমার কিছুই নেই তাই আমি কারো না।
    আমার গানের চরিত্ররা নদীর জলে বিশ্বাস করো।
    আমি আহত হয়ে ঘুমাই এবং আমার মুকুট আগামীর।

Skip to toolbar