Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আলোর নস্টালজিয়া
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    বিষয়টি কি বিরক্তিকর হত যদি লোক জন দিনের আলোতে ঘুরে বেড়াতো,
    তাদের হাত ব্যাগ এবং ছাতা নিয়ে।
    এবং দেয়ালে কর্নারে তাদের দাঁত ঘষতো,
    এবং চুম্বন করত।
    তোমার চোখ,
    তোমার চোখ আমি স্বপ্নে দেখি।
    সূর্যস্নাত শান্ত সমুদ্রের মত।
    তোমার ঠোঁট।
    আমি তোমার ঠোঁট স্বপ্নে দেখি চুমু খাওয়া অবস্থায়।
    আমি বিবাহ অনুষ্ঠানে সূর্যরশ্মি দেখি।
    রাতকে কি বিরক্ত হবে যদি আমি দুটি মোমবাতি জ্বালাই।
    এবং আমি স্বপ্নে তোমার মুখশ্রী দেখি,
    এবং হাতির দাঁতের মত শুভ্র নদীর ঢেউ আর মারবেলের নৌকা
    তারপর আমি ফিরে যাই আমার সেইসবে যখন মাতৃদুগ্ধ পান করি।
    আমার দুঃখের ঝুলি দেখে, হয়তো তুমি আমায় ডেকে নেবে
    তাতে আমার জীর্ণ শিরা আবারো সজীব হয়।
    যদি আমি তোমাকে জড়িয়ে ধরি এবং তোমার বুকে মাথা রাখি তবে কি রাস্তার জনগণ বিরক্ত হবে?

Skip to toolbar