Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তোমার হাসি

    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    যদি ইচ্ছে হয় আমার খাবারের থালা কেড়ে নাও।
    কেড়ে নাও আমার বিশুদ্ধ বাতাস।
    শুধু কেড়ে নিয়ো না আমার থেকে তোমার হাসি।
    কেড়ে নিয়ো না গোলাপগুলো যা তুমি বাগান থেকে তুলে এনেছো।
    স্বচ্ছ জল যা আনন্দে প্রবাহিত হয়, রুপালী ঢেউ যা তোমার ভেতর।
    আমার কষ্ট তীব্র তোমার জন্য আমার ক্লান্ত চোখে।
    যখন চারপাশে অপরিবর্তিত পৃথিবীর ছবি।
    কিন্তু যখন আমি তোমার হাসি শুনি তখন টা আমার ভেতর প্রবেশ করে।
    তা আমাকে আকাশের দিগন্ত দেখায়
    এবং জীবনের সকল দরোজা খুলে দেয়।
    আমার অন্ধকার সময়ে তোমার হাসি আমার ভেতর প্রবেশ করে,
    যদি তুমি দেখ আমি রক্তাক্ত তখন হাসো কারণ
    তোমার হাসি আমার জুদ্ধের হাতিয়ার যখন তারা আমার দিকে পাথর নিক্ষেপ করে।
    তোমার হাসি যেন এক নগ্ন তলোয়ার।
    হেমন্তের সমুদ্রের পাশে, তোমার হাসি জেগে ওঠে।
    যেন তা ফেনীল মেরুরজ্জু। এবং তোমার হাসি যেন বসন্তে ফুলের মতো ফুটে থাকুক।
    আমার নীল ফুল, গোলাপ আমার প্রতিফলিত মাতৃভূমি।
    রাতে হাসো, দিনে হাসো, চাঁদ দ্যাখে হাসো।
    হাসো দ্বীপের ভাঙ্গাচোরা রাস্তা গুলো দেখে।
    আমাকে দেখে হাসো যে এক অবুঝ বালক।
    কিন্তু যখন আমি চোখ খুলে দেখি এবং বন্ধ করি।
    সামনের দিকে যাই বা পেছনের দিকে।
    কেড়ে নাও রুটি, বাতাস, আলো, বসন্ত।
    কিন্তু কেড়ে নিয়ো না তোমার হাসি নয়তো আমি মৃত্যুবরণ করবো।

    3
    2 Comments
Skip to toolbar