Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপূর্ব নারী
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    সুন্দর মেয়েরা ভাবে আমার রহস্য কোথায়?
    আমি সুন্দর নই নায়িকাদের মতো।
    আমি যখন বলি আমার রহস্য, তখন তারা ভাবে আমি মিথ্যে বলছি।
    আমার সৌন্দর্য আমার প্রসারিত হাতে,
    আমার স্থুল দেহের ভাঁজে,
    আমার ঠোঁটের কোণায়,
    অপূর্ব ভাবে
    আমি এক অপূর্ব নারী।
    আমি একটি শীতাতপ রুমে প্রবেশ করি,
    পুরুষেরা আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে, আমায় কুর্নিশ করে।
    মৌমাছির মতো আমাকে ঘিরে ধরে, আমি সেই মৌচাকের রাণী।
    আমার চোখে আগুন, মুখে জাদু।
    আমার শরীরে নাচের ছন্দ।
    আমার পদচিনেহ জাদু।
    অপূর্ব ভাবে
    আমি এক অপূর্ব নারী।
    পুরুষেরা ভাবে আমার সৌন্দর্য কোথায়?
    তারা আমায় দেখে।
    আমি তাদের আমার রহস্য দেখাই।
    তবু তারা তা দেখতে পারে না,
    বোকার মতো আমার শরীরে সেই সৌন্দর্য খোঁজে।
    অপূর্ব ভাবে
    আমি এক অপূর্ব নারী।
    তাহলে এবার তুমি আমার কথা বুঝতে পারছ।
    আমার চিৎকার করতে হয় না, দৃষ্টি আকর্ষণের জন্য ঝাপ দিতে হয় না।
    তারা আমার হাঁটাদেখে বিস্মিত হয়।
    আমি বলি আমার রহস্য
    যখন আমি রাস্তায় হাঁটি, আমার চুলে, আমার ঠোঁটে, আমার কথায়।
    কারণ আমি একজন নারী।
    অপূর্ব ভাবে
    আমি এক অপূর্ব নারী।

Skip to toolbar