Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • খাঁচার পাখি
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    বনের পাখি বাতাসের ডানায় ভর দিয়ে ওড়ে।
    এবং ভেসে যায় নিচের দিকে যেখানে বাতাস নিয়ে যায়।
    সূর্যের রশ্মি ডানায় মাখে, তারপর সূর্যকে ছোঁয়ার সাহস দেখায়।
    কিন্তু একটি পাখি, তার খাঁচার ভেতর থেকে দেখে।
    তার খাঁচার গারদ অনন্ত ক্রোধের।
    তার পাখা ছেঁটে দেয়া হয়েছে, তার পা বাঁধা,
    তাই সে কণ্ঠ খুলে গান গায়।
    খাঁচার পাখি গলা খুলে গান গায়।
    তার কণ্ঠে ভয় কিন্তু সে গলা খুলে গান গায়,
    যা দূরবর্তী পাহাড় থেকে শোনা যায়।
    খাঁচার পাখি স্বাধীনতার গান গায়।
    বনের পাখি আকাশের পর আকাশে ভেসে চলে,
    সে নিচে তাকায়,
    তারপর আকাশকে নিজের সাম্রাজ্য বলে ঘোষণা দেয়।
    খাঁচার পাখি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে গান গায়,
    তার কণ্ঠে ভয় তবু সে থামে না।
    তার পাখা ছেঁটে দেয়া হয়েছে, পা বাঁধা,
    খাঁচার পাখি স্বাধীনতার গান গায়।
    খাঁচার পাখি গলা খুলে গান গায়।
    তার কণ্ঠে ভয় কিন্তু সে গলা খুলে গান গায়,
    যা দূরবর্তী পাহাড় থেকে শোনা যায়।
    খাঁচার পাখি স্বাধীনতার গান গায়।

    1
    2 Comments
Skip to toolbar