Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্মৃতিস্মারক
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    তোমার নরোম হাত খেলা করে আমার কুন্তল কেশরাজিতে,
    যেন আমার চুলের মৌচাকে খেলা করে, তোমার হাসি লেগে থাকে আমার নরোম গালে,
    কখনো তুমি আমাকে একটু জোরে আঁকড়ে ধরো, অসংখ্য রহস্যময়তায়।
    যখন তুমি যুদ্ধে ক্ষান্ত দাও এই রহস্য থেকে ,
    যখন তোমার ভালবাসার ঘ্রাণ লেগে থাকে আমার শরীরে।
    তখন, শুধু তখন আমি তোমাকে আমার ভেতরে গ্রহণ করি।

Skip to toolbar