Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জীবন আমি ভয় পাই না
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    দেয়ালের ছায়া,
    শব্দের খেলা,
    জীবন আমি ভয় পাই না।
    ড্রাগনের প্রতাপ,
    আমার লেখায়,
    জীবন আমি ভয় পাই না।
    আমি বলি বু,
    তার বলে শু,
    আমি ধরি গান,
    তাদের প্রস্থান,
    আমি কাঁদি নি,
    তারা যেন ওড়ে নি,
    আমি শুধু হাসি,
    তারা দেয় গালি।
    জীবন আমি ভয় পাই না।
    পালোয়ান খেলে,
    রাতের আড়ালে,
    জীবন আমি ভয় পাই না।

    বাগানে বাঘ,
    আঁধারের ডাক,
    জীবন আমি ভয় পাই না।
    ওই সেই ক্লাসরুম,
    যেখানে ছেলেরা আমার চুল ধরে টানে,
    নরম বালিকা যাদের চুল গুলো কোঁকড়ানো,
    আমি তাদের ভয় পাই না।
    আমাকে দেখায় সাপ আর ব্যাঙ,
    আমি করি না চিৎকার,
    আমি শুধু ভয় পাই, যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি।
    আমার আছে জাদুর পরশ,
    যা রাখি জামার ভেতর,
    আমি হাঁটি পানির ওপর,
    নিতে হয় না কোন শ্বাস।
    জীবন আমি ভয় পাই না।
    কখনো না।
    কখনো না।
    জীবন আমি ভয় পাই না।

    2
    1 Comment
    • বাগানে বাঘ,
      আঁধারের ডাক,
      জীবন আমি ভয় পাই না…. ভয়ের আর কোনো কারণ বাকি নেই জীবনে 🙂

Skip to toolbar