Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আত্মকথন
    প্রতিটি দিন একই ভাবে চলে যায়। দিকচিনহহীন, গন্তব্যহীন। অনন্ত আঁধার এখানে। কিছুতে হই না বিস্মিত, যেন এরকমই হবার কথা ছিল। পরাজিত সৈনিক আজ বড় একা। নেই,নেই, কেউ নেই। প্রতিটি যুদ্ধে জিতে জাবার পর হারার বাসনা জাগে। ভালোবাসা শব্দটা অর্থহীন মনে হয়। ক্লান্তি স্পর্শ করে না, করে না দুঃখ। অবিচলিত। এখন কবিতা লিখি। কারো প্রতীক্ষায় নেই, জানি কেউ আসবে না। সব কিছু পেলে মনে হয় জীবন অর্থহীন হয়ে যায়। মৃত্যুকে মনে হয় গভীর ঘুম আর দৃশ্যকে পৃথিবী। আমার এই নির্বাসনে চিৎকার করি। এত বছর পার হয়ে গেলো কিন্তু এখনো যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে যাই নি। কি এসে যায় এই জয় অথবা পরাজয়ে। জীবনকে উপভোগ করেছি, ইচ্ছে মতো খেলেছি। প্রয়োজনে হয়েছি ভীষণ নিষ্ঠুর। সকল দায়িত্ব পালন করে ঘরে ফিরে দেখি কেউ নেই। কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। নিজেকে ব্যস্ত রাখি সিগারেটে আর অর্থহীন কাজে। আর কিছু জয় করার বাকি নেই। চারিদিকে খুঁজে পাই নিরর্থকতা। এখন এতদিন পর ও খুঁজে পাই নি স্বপ্নের সরণগ্রাম। ক্রোধে উন্মত্ত হই। চিৎকার করি, কখনো বা অভিশাপ দেই। জানি ওসবে কিছু হয় না। প্রার্থনায় নত হই, ঈশ্বরের কাছে প্রশ্ন করি কে আমি? হয়তো এই কে আমি এই প্রশ্নের উত্তর জানার জন্যই ঈশ্বর এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। আজ অনুভুতিহীন, কিছুই আমায় করে না বিচলিত, করে না মোহগ্রস্থ। শুধুএকটি প্রশ্ন মাথার চারিপাশে ঘোরে কে আমি? কোথায় আমার গন্তব্য?

    4
    5 Comments
Skip to toolbar