Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • হেমন্তের সারাংশ
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    দুপুরের রহস্যের ভেতর প্রতিটি পাখি স্মৃতির গান গায়।
    কখনো কখনো তা এক বিস্ময়, কিভাবে সময় ফিরে আসে,
    কায়াহীন ভাবে,
    এবং কোন কারণ ছাড়াই ফিরে আসে, এক সংক্ষিপ্ত প্রেমের মতো,
    রেখে যায় এক প্রতিধ্বনি রাতের আঁধারে।
    এবং তাই, যা এক প্রশান্তির মতো,
    সে হৃদয়কে শান্ত করে, যে হৃদয় ধুলোময় পথে আহত হয়েছে।
    তার যাত্রা শুরু হয় প্রসারিত পাখায়,
    কোন দৈন্যটা ছাড়াই, কারণ সে জানে সে সব জয় করে ফেলেছে, নীরবে, নিভৃতে।
    বৃক্ষ শাখা হাত বাড়িয়ে দেয়,
    রাতের অশ্রু হারিয়ে যায়,
    সেই ব্যক্তি, তার গল্প, তার আলোয় আলোকিত হয় সকলে।

    2
    4 Comments
Skip to toolbar