Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপ্রত্যাশিত

    অপ্রত্যাশিত স্মৃতির পাতা থেকে বের হয়ে আসে পরিচিত মুখ,
    সেই কিশোরীর অব্যক্ত বেদনা,
    যাকে ফিরিয়ে দিয়েছিলাম অবহেলায়,
    অথচ আজো সে ভুলতে পারে নি।
    আলোকিত উচ্ছল কৈশোরের বন্ধুর অব্যাক্ত যন্ত্রণা,
    একটি ব্যাক্তির নিরর্থক ক্রোধ আর আত্ম হনন সেই কিশোরকে আজো তাড়িয়ে বেড়ায়।
    বুঝেও বুঝি নি, বুঝতে চাই নি। বুঝতে চাই না।
    ভালো থেক পলাতক, আমি এক রক্ত মুকুটের সাম্রাজ্যে অসংখ্য স্মৃতি জড়ো করেছি।
    আমার জন্য নয় কোন সাধারন জীবন, নয় কোন কথিত ভালোবাসা অথবা প্রিয় ঘর।
    আমাকে যেতে হবে আর অনেক দূরে। দূর থেকে দূরে, নির্বাসনে।

Skip to toolbar