Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • উত্তর
    বে দেও
    [অনুবাদ ]

    প্রগতিশীলতাই রক্ষণশীলতার চাবি।
    উন্নত চরিত্রই উন্নতের এপিটাফ।
    চেয়ে দেখো ওই চলিষ্ণু আকাশকে,
    কিভাবে ঘিরে থাকে মৃত্যুর মেঘমালা।
    বরফ যুগ শেষ হয়ে গেছে।
    তবু কেন এত শীতলতা?
    আশার শিখর আবিষ্কৃত হয়ে গেছে,
    তবু ক্যানো মৃত্যুর সমুদ্রে নৌ বহরের জয় যাত্রা।
    আমি এই পৃথিবীতে এসেছি,
    একটি কাগজ, দড়ি এবং ছায়া নিয়ে।
    তার বিচার করতে,
    যে বিচারের ফাঁসিকাষ্ঠে দাঁড়িয়েছিলো।
    আমি পৃথিবীকে বলতে চাই,
    আমি বিশ্বাস করি না।
    তোমার হাজারটা সমস্যা থাকতে পারে।
    আমাকে ধরে নাও এক হাজার একতম সমস্যা।
    আমি বিশ্বাস করি না আকাশ নীল।
    আমি বিশ্বাস করি না বজ্রের প্রতিধ্বনি।
    আমি বিশ্বাস করি না স্বপ্নরা মিথ্যে।
    আমি বিশ্বাস করি না মৃত্যু নয় কোন প্রতিশোধ।
    যদি মিলনই সমুদ্রের পরিণতি হয়,
    তবে আমার হৃদয় পরিপূর্ণ করো লোনা জলে।

    যদি মৃত্তিকার জাগরন সত্য হয়,
    তবে মানবতাকে বেছে নিতে বলো নতুন কোন পথ।
    নক্ষত্রের কক্ষপথ আজ একই সরল রেখায়,
    ওই পরিষ্কার স্বচ্ছ আকাশে,
    তারাই গত পাঁচ হাজার বছরের প্রকৃত স্বাক্ষী
    এবং ভবিষ্যতের পথপ্রদর্শক।

    5
    3 Comments
Skip to toolbar