Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রতিধ্বনি
    বে দেও
    [অনুবাদ ]

    এই মৃত্যুর উপত্যকা ছেড়ে,
    তুমি শেষকৃত্ত সম্পন্ন না করে যেতে পার না।
    তুমি ছেড়ে যেতে পার না ওই কফিন,
    মৃত্যুর সাথে করতে পারো না শান্তি চুক্তি।
    ভাবতে পার না হেমন্ত চিরদিন তোমার ঘরে থাকবে।
    বেঁচে থাকো চায়ের পেয়ালায় অথবা পানপাত্রে।
    ধ্বংসের শুরু-
    তোমার প্রতিধ্বনি তোমার বিবেক খুঁজে পেতে চায়।
    যা তোমাকে আলাদা করেছে আর সবার থেকে।
    সৌভাগ্য শুধু কাল ভোর পর্যন্তই।
    হয় সে আগামীর সূর্যোদয়ে মিশে থাকবে।
    তোমার বুকের ভেতর লুকিয়ে রাখা মণি মুক্তোর মতো,
    যার লালসা তুমি ভুলতে পারো নি।

Skip to toolbar