Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Online

  • Md-Zaker-Hayat-Khan
  • রিটা এবং রাইফেল

    ও লো রাই, সাধের বাজার যাই,
    কেমন ভাবের বাজার, কেমন রথের মেলা,
    ও লো রাই, সেখানে সুখের গানা বাজানা,
    আর তোমার ঘরেত ভাঙা চালে আইর ছেরা কেথা।
    তোর উনোনে খুদের ভাত,
    ওই মেলাতে রাজার খানা।

    তারপর ফুটপাতে পরে থাকা ছেলেটাকে এক লাফে ডিঙ্গিয়ে,
    আমরা চলে যাই ওই আকশ ছুম্বী অট্টালিকার ছাদে।
    আজ কেমন জোছনা,
    হাতে হাতে কফির পেয়ালা।
    নিকোটিন নিকোটিনে ঠোঁটে ঠোঁটে কত কথা,
    আমাদের সব বন্ধুরা।
    নিচের রাস্তায় ভিখিরি ডাক দেয় আর
    আমার চোখে রিটার মায়া,
    রিটা এবং রাইফেল।
    সাম্রাজ্যবাদ, খোলা বাজার, বিশ্বায়ন, মুক্ত অর্থনীতি।
    এই মুহূর্তে তৃতীয় বিশ্বে মনন্তর,
    কত শত চোখে অবাক হতাশা।
    আমি নিতান্তই বেহায়া।
    নিচের রাস্তায় পাগলের গোঙ্গানি আর রাস্তার খিস্তি।
    আমার চোখে রিটার মায়া,
    রিটা এবং রাইফেল।
    ও লো রাই, সাধের বাজার যাই,
    কেমন ভাবের বাজার, কেমন রথের মেলা,
    ও লো রাই, সেখানে সুখের গানা বাজানা,
    আর তোমার ঘরেত ভাঙা চালে আইর ছেরা কেথা।
    তোর উনোনে খুদের ভাত,
    ওই মেলাতে রাজার খানা।

Skip to toolbar