Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • একটি পদক্ষেপ
    বে দেও
    [অনুবাদ ]

    প্যাগোডার ছায়া ঘাসের বিছানায় আঙুল তুলে ইশারা করে তোমায় আমায়,
    বিভিন্ন সময়ে।
    আমরা একটি পদক্ষেপ দূরে আছি।
    বিচ্ছেদ অথবা মিলন থেকে।
    এটি একটি পরিচিত চক্র।
    অথবা একটি পদক্ষেপ দূরে আছি ঘৃণার থেকে।
    ওই ক্রুদ্ধ আকাশ ভেসে যায় তার ভয়ের সাম্রাজ্যে
    ওই বাড়িগুলোর জানালাগুল সব দিকে খুলে যায়।
    আমরা ওখানে থাকি অথবা বাইরে।
    আমরা একটি পদক্ষেপ দূরে আছি মৃত্যু থেকে,
    বাচ্চাটা সিখে গেছে কিভাবে একাকী দেয়ালের সাথে কথা বলতে হয়।
    শহরের ইতিহাস বৃদ্ধদের বুকে চাপা পরে থাকে।
    শেষের শুরু আর একটি পদক্ষেপ দূরে।

    4
    4 Comments
Skip to toolbar