Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বোধিসত্বা
    বে দেও
    [অনুবাদ ]

    তোমার নরম জামায় তোমার দীর্ঘশ্বাস।
    তোমার হাজার হাতের প্রতিটি তালুতে একটি চোখ।
    তারা নিশ্চল নীরবতাকে প্রত্যক্ষ করে,
    প্রতিটি দৃশ্যকে মিলিয়ে তৈরি করে নতুন দৃশ্য ঠিক স্বপ্নের মতো।
    তুমি পদ্মের ওপর পদ্মাসনে বসে থাকো।
    এই ধুলোর পৃথিবীতে জমে থাকে আনন্দ।
    তোমার কপালে সেই মুক্তো,
    যার ক্ষুধা হাজার বছরের এবং যে পানির মতো স্বচ্ছ।
    তুমি প্রতিটি দিনের মুখোমুখি হও বিনয়ের সাথে।
    তোমার নগ্ন কামহীন বক্ষ প্রার্থনা করে,
    মাতৃত্বের জন্য।
    যার গর্ভে সে আসবে,
    সেই সে, যার কাছে আছে সকল মানবজাতির দুঃখের সমাধান।

Skip to toolbar