Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কিভাবে তুমি পারো
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    কিভাবে তুমি পারো, আমার কলেজ কমরেড?
    জেগে অথ ঘুম থেকে, যখন রাতের অন্ধকার দুরিভুত হচ্ছে,
    আর তুলে নাও প্রিয় কলম আর কবিতার খাতা,
    লিখতে বসো- লেখার জন্য এ কি যথেষ্ট নয়?
    আমার ক্ষেত্রে সবই ছন্নছাড়া এবং বিক্ষিপ্ত,
    আমি একটা মম বাতি জালাই এবং জানালার পাশে বসে দেখি,
    যে এখনো এই জতিল ধাঁধাঁর সমাধান করতে পারে নি,
    আমি দেখি কিভাবে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে।
    প্রথমে আসে রাত, সেই রাত যে আততায়ী এবংঅভিশপ্ত,
    তারপর [সে কি আবার ফিরে আসবে] সেই পরিচিত সুর,
    কোথায় তার শুরু আর কোথায় তার জন্ম, যে আজো বড় হয় নি,
    এবং আজ আমার সময় নেই না লেখার না কিছু করার।

Skip to toolbar