Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আর একটি সুযোগ পাওয়া গেলো
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আর একটি সুযোগ পাওয়া গেলো এই প্রকৃতিতে,
    যদিও খালি চোখে এই সবুজ ভীষণ রুক্ষ।
    এবং সে বেড়ে ওঠে অপূর্ব গতিতে,
    মাশরুমের আকৃতি গোল, শাদা।
    এবং এই পুরনো বাগান দেখায়,
    সকল বৃক্ষ এবং নিরন্তর আকাশকে।
    এবং আমার ইচ্ছের প্রতিফলন দেখা যায়
    ওই তিনটি মুখে যাদের আমি ভালোবাসি।
    মথের মৃত শরীর পড়ে থাকে,
    আলোক বাতির পাশে।
    সে যেন স্বর্ণের মতো উজ্জ্বল,
    আর মনে করিয়ে দেয় অনেক বেদনার স্মৃতি।
    হে ঈশ্বর, এই বসন্ত কি সুন্দর।
    আমার আত্মা আজ স্থির এবং প্রশান্ত-
    যেমন রংধনুর রঙ,
    যা পরস্পরকে অনুসরণ করে।

    এভাবে একটি চক্র সম্পন্ন হয়,
    যে নিজেই নিজেকে গুছিয়ে নিয়েছে।
    এবং মনে করিয়ে দেয় মমতার স্পর্শের প্রয়োজন,
    যেন তা কোনদিন মলিন হয় নি, হয় নি পঙ্কিল।

Skip to toolbar