-
থিয়েটার
বেলা আখামুডিলিনা
[অনুবাদ]আহা! এই মৃত্যু আমার জন্য একটি প্রাপ্তি এবং একটি বেদনা
আমার জীবনে, সবসময় সেই দেয়াল্কে ভেঙ্গে ফেলার চেষ্টা করা।
কিনতি শিল্পকলার থিয়েটারের প্রতিটি আলক বাতি প্রজ্বলিত।
এবং তারা নিভে যায়- যখন সেখানে প্রবেশ করি।
এখন কি দেরি হয়ে যায় নি যখন এই শেষ দৃশ্যের মঞ্চায়ন হয়?
না আমি পারবো না। বরং ওই মখমলের চাদরে নিজেকে লুকিয়ে রাখাই ভালো।
এটা কি তাদের দোষ, যখন ধ্বংসের নায়ক আবির্ভূত হয়,
নিজেকে বিলীন করা ওই সাধারন ফ্রেমে?
বেঁচে থাকা!এই নাটকের ব্যাপ্তি অনেক বড় এবং বেদনাদায়ক।
কিন্তু সে হাসে। এই নাটকের প্রম্পটার- ভাগ্য।
যে মনে করিয়ে দেয় তোমাকে বলতে, আমি আছি, এখানে, প্রস্তুত।
আমিও বলি আমি আছি, এখানে, প্রস্তুত।
ওই কণ্ঠস্বরেরা আমাকে তৈরি করে, যারা স্বচ্ছ এবং দৃঢ়।
সকল উন্মত্ত অন্ধকার অশুভ অপশক্তির বিরুদ্ধে।
শুধুমাত্র পলাতক হেমলেটের আছে দৃঢ় চিত্ত মন।
আমি তাদের আর্তনাদ শুনবো, তারা কি জীবনকে ভালবাসে নি,
কিন্তু ভুলে যায় কিভাবে আত্মরক্ষা করতে হয়?
থিয়েটার আমাকে আমার চরিত্রের ভুমিকায় অভিনয় করতে দাও,
এই ভয়ংকর বিবর্ণ অন্ধকুপের প্রবল আকর্ষণে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

