Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সময় ঘনিয়ে আসছে
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    ঘড়ির কাটায় সময় ঘনিয়ে এসেছে, টিকটিক করে,
    সব কিছু ভেঙ্গে পরে, গত বছরের চেয়েও দ্রুত।
    যেভাবে একটি আপেল আঘাত করে নিচের তুশারকে,
    আপেল পরার মধুর শব্দ।
    যেভাবে সঙ্গীত, আনন্দ এবং পরিপাটি মন,
    কেন এই পুনরাবৃত্তি, কেন সব শেষ হয়ে যায় না?
    সেই পুরনো বাগান, পরিচিত সৈনিক,
    এ মুহূর্ত যেন চিরকালীন।
    এ যেন ভালও ভাবে দেখা, এই প্রকৃতি, এখনো আগের মতো,
    সেই পরিচিত ইশারায়, এখনো প্রেমের স্বপ্নে বিভোর।
    যেন তুমি কোন সাধারণ নীরব সাক্ষী নয়
    বরং তার প্রতীক্ষিত পরম প্রেমিক।

Skip to toolbar