Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শেষ রাতের ভালোবাসা

    আঁধারের রাত শেষ হয়ে এলে,
    একটি ফোন কল,
    জ্বলন্ত নিকোটিন ছুঁড়ে ফেলি, ওই বড় রাস্তায়।
    আজ কাল পরশুর ব্যাবধানে সীমাহীন গ্লানি।
    মাথার করোটিতে ভেসে আসে আর্তনাদ।
    ছবি আঁকার সময়, দু মুঠো ভাত গিলে খাবার সময়, মুঠোফোনে প্রেমিকার ছবি দেখার সময়,
    আর কত লাশ, আর কত আর্তনাদ।
    ফোন কলে তার সাথে কথা হয়।
    তার দীর্ঘ দেহ, উন্নত বক্ষ, আঁখি পল্লবে কেমন জাদু।
    আমি পাশ ফিরে শুই নগ্ন শূন্যতার মুখপানে,
    সে ইথারের তরঙ্গে তরঙ্গে বলে,
    এখানে জ্যাক্সন ভিলে একটি খালি গায়ের জিন্স পরা ছেলে
    ডাস্টবিনে একটি কেলভিন ক্লেইনের শার্ট খুঁজে পায়।
    একটা কিশোরী, যার জিন্সের হাঁটুটা ছেঁড়া, ওর গালে একটা চুমু খেয়ে চোখ টিপে বলে,
    আবার দেখা হবে।
    ওদিকে আমার অন্ধকার ঘরে মহাকাশচারীর অপার্থিব ভায়োলিন,
    বিবর্ণ হয় আর কত ধর্ষিতার আর্তনাদে।
    ওপাশ থেকে ইথারের বার্তায় সে বলে, আমরা কি এমন স্বাধীন হবার সুযোগ রাখি না?

    আমার করোটিতে তখন যুদ্ধ, মৃতদেহ আর বন্দীদের আহাজারি।
    ফোন কল কেটে গেলে পর আমি আবারো আমার পাশে নগ্ন শূন্যতাকে আঁকড়ে ধরি।
    মাথাটা ধরে আসে।
    কেমন অস্থিরতা।
    নাজারাথের ঈশ্বর, শ্লোক, গীতা, বোধিসত্তা, হাশরের সুবাতাস।
    আমরা কি ওদের মতো স্বাধীন হতে পারি না।?
    দীর্ঘদেহী প্রিয়ার কথা কানে বাজে।
    উঠে বসে নিকোটিনে চুমু খাই।
    অন্ধকার ঘরে তাকিয়ে দেখি আগুনের জ্বালা পোড়া।
    আমরা কি ওদের মতো স্বাধীন হতে পারি না?
    আমার করোটিতে তখন মিথ্যে সাধক।
    চারিদিকে আর্তনাদ, ধ্বংসের প্রলয় লীলা।
    আমি শেষ রাতের ভালোবাসা ছুঁড়ে ফেলে সেই নগ্ন শূন্যতাকে আঁকড়ে ধরে
    ঘুমিয়ে পড়ি।

    4
    4 Comments
Skip to toolbar