Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রান্তর
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]

    আমি যা দেখিঃ
    এক মুঠো যব একটি ছেলের হাতে।
    নগ্ন পায়ে রাস্তায় দাঁড়িয়ে।
    অন্য কারো স্বপ্ন হয়ে।
    সুরভী কাঠ, ভায়োলিন, গিটার।
    শিশিরের আয়না।
    একজন পুরুষ জামা খোলার আগে,
    একজন নারী তাকে দেখছে।
    একজন পথিক,
    ফিরে আসে
    সর্বত্র।
    এবং ভুলে যাওয়া,
    নিজের থকে গোপন করা।
    শ্লোক, প্রান্তর বলে,
    আমার মুখের ভেতর আকশের মেঘ।
    এবং আমাদের নিঃশ্বাসে ঈশ্বর।

    7
    4 Comments
    • “The Moor” ন্যাটালি হ্যান্ডাল সৃজিত Poet in Andalucía (2012) অন্তর্গত একটি অপূর্বতম কবিতা… প্যালেস্টাইন বংশোদ্ভূত ফরাসি-মার্কিন কবি ন্যাটালি হ্যান্ডাল-এর “The Neverfield (1999)”, “The Lives of Rain (2005)” ও “The Poetry of Arab Women: A Contemporary Anthology (2000)” আমার বিশেষ প্রিয়… কবিপ্রিয়, আপনার অনুদিত The Moor অত্যন্ত ভালো লাগলো… আপনার সর্বাঙ্গীন শুভ ও মঙ্গল হোক…

      • এবার জমবে! আপনি থেকে থেকে কোথায় যে হারিয়ে যান!

      • অসংখ্য ধন্যবাদ। আপনি নিয়মিত হলে আমাদের জন্য তা অনুপ্রেরণা যোগাবে। আপনি প্রায় গত দশ দিন অনুপস্থিত।

      • পৃথুলা জামান, আমি প্রতিদিনই এসে এসে কবিতা পড়ে চলে যাই, কিন্তু হয়তো কমেন্ট করিনা… আমার বেশ কিছু প্রিয় মানুষ এখন আর তুলটে লিখছেন না, যেমন শিউলী চক্রবর্তী, অরিন্দম সাইফুল্লাহ, কাব্যরঙ সহ আরও অনেকে… তুলটে বেশ কিছু টেকনিক্যাল লিমিটেশ্যনের জন্যেও কবিতার প্রেজেন্টেশ্যন সম্পূর্ণ আমার মনের মতো করতে পারিনা… আমি সর্বাবয়বে লেখক না হলেও সাহিত্য সেবায় কোনো রকম ত্রুটি বিচ্যুতি অসহনীয় মনে হয়… তাই মাঝে মাঝে আমি কিছুই লিখিনা, সেই ইচ্ছাধীন অবসরে আমি প্রচুর পড়াদেখাশোনা করি… আর কোথাও আমার হারিয়ে যাওয়ার মানা নেই, কেউ সে দিব্যিও দেয়নি তাই তখন আমি পথে নেমে পড়ি… তবে তুলট এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা আমার কাছে তীর্থ, তাই এখানে আমি প্রতিদিনই আসি, তবে আমাকে কেউ দেখে না… সবারই অনন্ত শুভ হোক…

Skip to toolbar