Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি চিৎকার করে বলতে চাই নারী তুমি রক্ত জবার ফুল। পুরুষতান্ত্রিক পুরুষের দল তোমাকে করেছে পণ্য। কিন্তু তুমি তো তার থেকেও অনেক বড়। তোমার আকাশ ছোবার প্রবল বাসনা ওরা দমিয়ে রাখতে চায় তাই করে নির্যাতন। ধর্ষণ ওদের হাতিয়ার। ধর্ষণ আর কিছুই নয় রবং শুধু মাত্র তোমাকে সামাজিক ভাবে ছোট করার জন্য, তোমাকে দমিয়ে রাখার জন্য প্রতিশোধের অস্ত্র। তোমাকে শারীরিক এবং মানসিক ভাবে হেয় করতেই এই এত আয়োজন পুরুষ তন্ত্রের। যে নারী কৃষি বিপ্লবের পথিকৃৎ আজ সে ঘরে এবং ঘরের বাইরে শেকলে বন্দী। ওরা ভয় পায় তোমার আকশা ছোবার আকাঙ্খাকে। ভয় পায় স্বাধীনতাকে। ওই মানুষ নামের পশু গুলোকে দেখলে আমার করুণা হয়। এক দিন তোমার ও হবে। আমার শরীরে সারার রক্ত। আমার শরীরে মিরিয়ামের, রাবেয়ার রক্ত প্রবাহিত হয়। আমার ঈশ্বর নিরাকার কিন্তু নিজেকে প্রকাশিত করেন সৃষ্টির মাধ্যমে, সৃষ্টিশীলতায়। তিনি নর অথবা নারী নন, বরং নর এবং নারীর
    সৃষ্টিশীলতার মাধ্যমে প্রকাশিত। গুপ্ত এবং প্রকাশিত। তিনি নারীকে দিয়েছেন সৃষ্টিশীলতা। নারীর ভেতর দিয়েই জীবনের প্রবাহ। তুমিই জননী, ভগ্নী, বান্ধবী, প্রেমিকা, প্রিয় সঙ্গিনী। তোমারও আছে স্বাধীনতা। আছে রাতের জোছনা দেখার স্বাধীনতা, আছে প্রতিবাদে মুখর হবার প্রয়োজনীয়তা। তুমি প্রকৃতিকে ধারণ করো নিজের ভেতর। শীতের মরা ঘাসে নিয়ে আসো বসন্তের সুবাতাস। মূর্খের দল বোঝে কি করে সে কথা। দুখিনী দুঃখ করো না, বের হয়ে আসো তোমার সহস্রাব্দের কারাগার থেকে। আগুন ধরাও ওই প্রাচীন পুরহিতের শ্লোক পুথিকায়। চেয়ে দেখো নতুন সূর্য। চেয়ে দেখো অন্ধকারে কিভাবে আলো জ্বালে জোনাক পোকার দল। যারা নীহারিকার তারাদের নিয়ে আসে ধুলো ধরার বসুন্ধরায়।

    5
    4 Comments
    • যে হও, সে হও তুমি
      যার হও, যে কোনো গোত্রের হও
      আর্য হও, অনার্যা রমণী হও, হও বানুবংশের দুহিতা
      যে হও, সে হও তুমি
      যাহার কুমারী হও, কন্যা হও, পরনারী হও,
      সেও তুমি বক্ষে ধারণ করো তৃণের স্বভাব;
      দেহে এই মোমের লাবণ্য ধরো, অঙ্গীকার হও
      যার হও কোনো ধর্মের হও
      তুমি প্রকৃতির নার্স, মিসট্রেস,
      তুমি নারী, তুমি অধিকার।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar