-
গভীর রাতে
রাত গভীর হলেই এ শহরে মৃত্যুর ছায়া গভীর হয়ে আসে। আমরা কয়েকজন রাত জেগে জনাক জ্বলায় নক্ষত্রের সমতল ডেকে আনি। এ শহর এখন নিঝুম, নিস্তব্ধ। আমরা ফিস ফিস করে কানে কানে বসন্তের গান গাই। প্রেমিকার ঠোঁটে প্রেমিক ঢেলে দেয় চুম্বনের জ্বলন্ত অগ্নি শিখা। তারপর হাতে হাতে, ঠোঁটে ঠোঁটে, চিবুক থেকে উত্তলা তরঙ্গে কেমন জোয়ারের ধল। অতঃপর বিষাদ, ক্লান্তি। ওদিকে কেউ দুরবিনে চোখ রাখে। আমাদের জাহাজের জাহাজি হুসিয়ারি সিটি বাজায়। পথের কবি তার খাতায় কাঁটাতারের মানচিত্রকে পরম যত্নে সাজিয়ে রাখে। এভাবে প্রতিটি রাত আমাদের কেটে যায় মুখোশের মিছিলে আর নিঃসঙ্গতার মধুর সুরে এবং সঙ্গীতে।
1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


সুন্দর