Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিরহের গান

    ও লো রাই, কেমন তোর বিরহ ব্যাথা?
    কি বা তোর মনের কথা?
    কালা আমায় ভুলিয়া গেলো, কোথায় গেলে পাই?
    কুঞ্জবনে বাসর বাঁধি, এ নদীর কুলের দেখা নাই।

    তারপর রাতের শেষ নিঃশ্বাসে তুমি মুছে ফেলো,
    চোখের জলের বাঁকা রেখা।
    স্নান ঘরে জলে জলে ভেজাও শতদল,
    কোমল বাঁকা ত্রিভুজ তরঙ্গ রেখা।
    তোমার ভাজ ভাঙা শাড়ির আঁচলে রোদের আলোর খেলা।
    আর ওদিকে বিবাগী প্রেমিক কিসের আশায় ছুটে যায়।
    ওই দূর শীতল দেশে, নক্ষত্র ছোবার বাসনা।
    কিসের আশায় গৃহ কোণ করো প্রিয় পুষ্পোদ্যান।
    সে আর ফিরবে না।
    সে আর ফিরে আসবে না বসন্তের উৎসবে, বইমেলার প্রাঙ্গনে অথবা গভীর রাতের চায়ের পেয়ালায়।
    তোমার প্রতিটি দিন পার হয় একই বৃত্তে।
    ওই পরিচিত নেক্রোপলিসে, বাসের কালো ধোঁয়ায় আর পথের ধুলোয়।
    তারপর আবারো ফিরে আসো সেই নন্দিত নরকে।
    রাতের গভীরে চুপ কর চেয়ে দেখো অতীতের অ্যালবাম।
    স্নান ঘরে জলে জলে ভেজাও শতদল,
    কোমল বাঁকা ত্রিভুজ তরঙ্গ রেখা।
    চোখের জলের বাঁকা রেখায় আঁকো জলরঙের জল তিথি।

    ও লো রাই, কেমন তোর বিরহ ব্যাথা?
    কি বা তোর মনের কথা।
    কালা আমায় ভুলিয়া গেলো, কোথায় গেলে পাই?
    কুঞ্জবনে বাসর বাঁধি, এ নদীর কুলের দেখা নাই।

Skip to toolbar