Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এবার ছুটে আসো

    প্রিয়া এবার ছুটে আসো ওই ত্রস্ত জনপদে,
    তোমার উন্নত বক্ষে শাণিত হৃদয়ের ধার,
    হাতে তুলে নাও নতুন দিনের মশাল।
    এ শহর অনেক দিন আগে ধুঁকে ধুঁকে মরে গেছে।
    এখানে নেই কোন দিক চিনহহীন মানবতা।
    এখানে ভাতের হোটেলে পিষে ফেলা হয় মানুষের মাথা, করোটি, ঘিলু।
    রাস্তায় পরে থাকে লাশ।
    এখানে নেই কোন প্রেম।
    নব বিবাহিত স্ত্রী নিজের স্বামীর কাছে হারায় শালীনতা।
    আরেকটা ধর্ষণের খবর,
    সমুদ্র সৈকতে স্বামী এবং তার বন্ধুদের হাতে ধর্ষিতা স্ত্রী।
    এখানে কাঁটাতারে মানুষের বিপন্ন মানচিত্র ঝুলে থাকে।
    রাস্তার কুকুর বিড়ালের মতো লাশ টেনে থেনে
    পার করে সড়ক বিভাজক ওই পশুদের দল।
    এখানে শিক্ষিত সবচেয়ে সঙ্কারবাদী,বিভাজক এবং প্রতিশোধ পরায়ন।
    এখানে মিথ্যুকের হাতে ধর্মের ধ্বজা।
    এখানে প্রেমিক সবচেয়ে বড় অসভ্য অশ্লীল।
    প্রিয়া এবার ছুটে আসো ওই ত্রস্ত জনপদে,
    তোমার উন্নত বক্ষে শাণিত হৃদয়ের ধার,
    হাতে তুলে নাও নতুন দিনের মশাল।
    চিৎকারের বলো শৃঙ্খলে বন্দী বিবেকের দরোজা খোল।

    4
    4 Comments
Skip to toolbar