-
প্রতিশ্রুতি
সকল আঁধার ঘনিয়ে এলে,
আমি একা বসে থাকি নিরজনে নিরালায়,
দূরত্বের অবহেলায় কবে কোন ষ্টেশন চত্বরে হারিয়েছি নিজেকে।
আলো আর আঁধারের ছায়া মাখা মায়া মাখা অপরূপ জ্যামিতিতে,
নিজকে ক্রমশ বিলীন করি।
আমার এই নিস্তব্ধার মৌণ ব্রত।
শুনতে কি পাও এই নিস্তব্ধতার আর্ত চিৎকার?
যেন প্লাবনের জলে ডুবে যাওয়া চরাচরে একাকী বৃক্ষ।
পরিযায়ী পাখি যাকে গান শোনায় অনন্তের।
মহাকাশের তারাদের ছায়ায় আমাদের এইসব দিনরাত্রি।
তীর্যক নকশা কাঁটা আকাশের চলিষ্ণু মেঘদল,
আমাকে আন্দোলিত করে।
অথচ আমার দেহ থেকে নেমে আশা শিকড় মাটি আঁকড়ে পরে থাকে।
মনে পরে সেই পূর্ব প্রতিশ্রুতি।
তোমার আমার একাকী বসে থাকা,
অহংকারী পাহাড়ের শৃঙ্গে যেখানে বাতাসের মধুরতম সঙ্গীত
আর নিচের বনাঞ্চল থেকে ভেসে আসা অজস্র শব্দের গুন গুন গুন গুন,
আমাদের প্রেমালাপ বয়ে নিয়ে যায় মৌসুমি বাতাসে,
দূরবর্তী সমুদ্রে।
তারপর বৃষ্টির মতো ভালোবাসা নেমে আসে ধুলো ধরার বসুন্ধরায়।
তোমার আমার স্মৃতি হয়ে সবুজের আন্দোলন ঘনীভুত হয়।1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

শুভকামনা