-
কবিতার রাজপুত্র
আমাদের কবিতার আড্ডায় এক আঠারো বছর বয়সী ছেলেটা ছুটে ছুটে আসে।
কবি প্রিয়র হাতে চুমু খায়।
ভীষণ খেয়ালি, আর কবিতায় আঁকে নগ্নতার ছবি।
কবিতা তুমি হও নির্লজ্জ, বেহায়া- বলে অট্টহাসি করে।
ওর সকল কবিতায় নির্লজ্জ উলঙ্গ নারী দেহ অথবা সঙ্গমের নগ্ন চিত্র।
বলে কবিতা মিথ্যে বলে না।
কি ভীষণ বেহায়ার মতো শব্দের পরে শব্দ সাজায়, কি ভীষণ উপমা।
ওপারের ব্যালকনির মেয়েতা বলে- অসভ্য।
ও মেয়েটাকে দেখে সিটি বাজায়।
মেয়েটির বাবা তীব্র স্বরে চিৎকার করে গাল দেয়।
জানোয়ারের বাচ্চা।
দু দিন আগে গরম পানি ঢেলে দিয়েছিল।
আমরা অন্য রাস্তায় যেয়ে বসি।
ও হাসতে থাকে উন্মাদের মতো। রাত হলে সব পাখি নীরে ফেরে আর ও যায় গোপন অভিসারে।
পরের আড্ডায় আগের রাতের কাহিনী সবিস্তারে জানাবে আগের মতোই।
বদ্ধ উন্মাদ।
প্রথার বিপরীতে মারাত্মক বিপ্রতীপ।
কোথায় থাকে ও?
ওই দূর পাহাড়ের পাদদেশের ছোট্ট কুটিরে।
অসভ্য মদ্যপ বাবা আর এক শীর্ণ বিবর্ণ মহিলা ওর মা।
কিন্তু পরিচয় জিজ্ঞেস করতেই বলে কবিতাই আমার জননী।
এত সব বলে পকেটে থাকা জিনের ক্যানটা থেকে এক ঢোক গিলে ফেলে।
তারপর কবি প্রিয়ের সামনে আউরাতে থাকে গত রাতের কবিতা।
তালে তালে হেলে দুলে নাচে কেমন মাতালের মতো।
কি ভীষণ অশ্লীল, কিন্তু সূর্যের মতো স্বচ্ছ, তেজি সুন্দর।
আমার ঈর্ষা হয়। আজো এরকম ধারালো একটা কবিতা খুঁজে ফেলাম না প্যারিসের এই পথে।
কবি প্রিয়র প্রিয়জন সে।
বলেন, প্রেম কি লাজ মানে? আর সত্য মাত্রই নাঙ্গা তলোয়ার।
ও বলে কবি প্রিয় তুমি, তুমিই কবিতার দেবতা।
তারপর দুদিন ওর খোঁজ নেই।
দেখতে দেখতে এক সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস।
আমরা চলে যাই পাহাড়ের পাদদেশের ওর পৈত্রিক নিবাসে।
ওর মা আরো বিবর্ণ, তার চোখের পাতা থির থির করে কাঁপে আর চোখের কোণে জল।
ওর মদ্যপ বাবা বলে, শুয়োরটা চলে যাওয়ায় ভালো হয়েছে, বড় বিরক্ত করছিলো।
আমরা ফিরে আসি প্যারিসের ক্যাফেটেরিয়ায়।
ব্যাল্কনির মেয়েটা আজ নিচে নেমে বলে, র্যাবো কোথায়?
জানি না।
রাস্তার লোকটা, পাড়ার মুদি দোকানদার সবাই বলে , র্যাবো কোথায়?
জানি না।
সবচেয়ে কষ্ট পেয়েছিল শুঁড়িখানার লোকেরা।
আর কোন দিন সে ফিরে এলো না।
কবি প্রিয় বলে, কবিতার রাজপুত্র তার আসল রাজত্বে ফিরে গেছে।
র্যাবো তুমি হারিয়ে যেয়ে নিজেই কবিতা হয়ে গেছ।
কবিতার রাজপুত্র, আরতুর র্যাবো।[কবিতার রাজপুত্র ফরাসি কবি আরতুর র্যাবো স্মরণে লেখা যার ব্যাক্তিগত জীবন তার কবিতার মতোই অনন্য। ফরাসি কবি শারল বোদলেয়ার যাকে উপাধি দ্যেছিলেন কবিতার রাজপুত্র। শারল বোদলেয়ারকে আধুনিক কবিতার জনক বলা হয়। র্যাবো তাকে কবিতার দেবতা বলে ডাকতেন। পৃথিবীর বিভিন্ন ভাষা ভাষী কবিদের কাছে র্যাবো এক অনন্য উদাহরন। তাকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য কবিতা। কবিতায় বিভিন্ন বিচিত্র মাত্রা তৈরি করেছে এই কবি [নগ্নতা, ইরোটিক এলিমেন্তের উপমা এবং প্রথা বিরোধিতা]। অল্প কিছু দিন লিখেছিলেন। তারপর একদিন নিখোঁজ হয়ে যান। কেউ জানে না র্যাবো কোথায় চলে গিয়েছিলো তার পরিবার ছেড়ে। তাকে আর খুঁজে পাওয়া যায় নি।
শারল বোদলেয়ার অসাধারণ কবিতা লিখেছেন। ব্যাক্তিগত জীবনে তার বিশেষত্ব ছিল যথেচ্ছ যৌনাচার, মাদকাসক্তি ইত্যাদি। মজার বিষয় হল তার জীবন দর্শন। তিনি বুদ্ধের মতো জাগতিক মায়ার উরধে উঠতে চেয়েছিলে। কিন্তু ভিন্ন পথ। বুদ্ধ যখন ষড় রিপু দমন করে নির্বাণ লাভের পন্থা আমাদের জানায়, কবি হাতলেন উল্টো পথে। তিনি বলেন জাগতিক ক্ষুধা দুরীভুত করেই নির্বাণ লাভ হবে। ধরা যাক আপনার কাচ্চি খেতে ভালো লাগে। কিন্তু আপনি কত তুকুই খেতে পারেন? এক, দুই, তিন, চার প্লেট। তারপর তা আর আপনার মুখে রুচবে না। আপনি বিবমিশা বোধ করবেন। বোদলেয়ার এই পথেই হেঁটেছিলেন। তার কবিতায় সব শেষে যা খুঁজে পাওয়া যায় তা হল নির্বাণ লাভের আকাঙ্ক্ষা। আর কবিতার সৌন্দর্য সে তো নিঃসন্দেহে অপূর্ব। অবশ্যই এ পন্থা আমার পছন্দ না হলেও আমার কাছে অভিনব মনে হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় তার জন্মদাত্রী মায়ের সাথে তার তিক্ত সম্পর্ক। এক প্রবল বিবমিষা নিয়ে কবি তার জীবনের এই দিকটি তার কবিতায় বারংবার নিয়ে এসেছেন। সঠিক কারন্তি আমি জানি না। শেষ জীবনে কবি বিভিন্ন শারীরিক রোগে ভুগে মৃত্যু বরন করেছেন তার জীবনাচরনের জন্য। র্যাবোও একই পথের পথিক, হয়ত বদলেয়ারের থেকেও আর বেশি উৎশৃঙ্খল।তবে অল্পবয়সেই নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিণতি আজো আমাদের কাছে অজানা। অনেক অল্প বয়সে এ দুজন কবির কবিতা পড়ার চেষ্টা করেছিল এবং রীতিমতো ধাক্কা খেয়েছিলাম। এখনো পর্যন্ত এ রকম দুজন কবি আজো খুঁজে পাই নি। সকলের জন্য শুভ কামনা। ]
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

