Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নিসঙ্গতা

    তার প্রতীক্ষায় আমি রাত থেকে দিন দিন থেকে গোধূলি
    একাকী ঘরে অপেক্ষায় মগ্ন।
    ওদিকে শিশিরের জল অপরের অশ্রু হয়ে নেমে আসে ধুলো ধরা পৃথিবীতে।
    কেমন অবাক করা রোদ একাকী খেলা করে,
    পাতা ঝরা ব্যথিত বৃক্ষের পদতলে।
    আঁধারের রাত আর জোনাক জ্বলে জ্বলে নক্ষত্রের চিতায়,
    মহাজাগতিক মহা শ্মশানে বিস্মৃতির পুঁথি পাঠ।
    নদী তীরে কেমন অপূর্ব আলো ছায়া ,
    তুমি আসবে বলে।
    তোমার অধরে, ওষ্ঠে কেমন একাকীত্ব, কেমন কালবেলা।
    তোমার চিবুকে আরে সর্পিল পদচারনায় কার প্রতীক্ষা, কেমন বিষণ্ণতা।
    তোমার চোখের জলে কেমন একাকী কোমলতা,
    তোমার না বলা কোথায় কি ভীষণ দৃঢ়তা, কেমন অপূর্ব আগুন জালানো সাহসিকতা।
    এসব ভেবে ভেবে প্রতিক্ষাও পরাজিত হয়,
    আর আমার রাত্রি দিন ব্যর্থ হয়
    কি ভীষণ নির্জন নিস্তব্ধতা, কেমন হাহাকারের নিসঙ্গতা।

    3
    1 Comment
Skip to toolbar