Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • খেলাঘরে আকাশ আঁকি

    এ কেমন খেলা ঘরে আনলে ঈশ্বর,
    নন্দিত নরকের ধংস স্তুপে বসে আমি বোকার মতো সাজাই নতুন পৃথিবী।
    যখন সব শেষ হয়ে গেছে।
    হাতের আঙুলের ইশারায় সৃষ্টি করি,
    অপূর্ব সৌন্দর্য।
    মুখের ভাষাকে কালো কালিতে সাজাই প্রিয়তমা পঙ্কতিতে।
    পরিচিত মানবের জীবনের সকল পরাজয় চেয়ে দেখি,
    সাজিয়ে দেই তার বাসস্থান, পবিত্র পুষ্পোদ্যান।
    এই ক্ষয়ে যাওয়া পৃথিবীতে,
    এক আকাশের তারাদের নিচে বসে, নীহারিকাদের সাক্ষী করে,
    আমি সৃষ্টি করি অপূর্ব সৌন্দর্য।
    কুষ্ঠ রোগীর চিতায় খুঁজে পাই,
    অপূর্ব তামাটে ভাস্কর্য।
    সহস্র ক্ষুধার্তের আর্তি আর সহস্র পার্থিব সৌন্দর্যের,
    সকল খুঁত আড়াল করে,
    আমই একাকী এই কাঁচঘরে রচনা করি অপার্থিব সৌন্দর্যের মহাকাল।
    এই সৃষ্টিতেই আমার মুক্তি, আমার নির্বাণ,
    এই সৃষ্টিতেই সকল আনন্দ, সকল প্রশ্নের উত্তর।

    3
    5 Comments
Skip to toolbar