-
অমলের দাবী
ক্ষুধার দাবী নিয়ে এসেছি মা,
ভাত দে।
ও পাড়ার ফ্রক পড়া মেয়েটা যে রোজ রোজ স্কুলে যায়।
ওর মা তো খাঁচায় থাকা মুনিয়াদের খুদ দেয়।
তুই, তাও দিস না।ক্ষুধার দাবী নিয়ে এসেছি মা,
ভাত দে।
দাদা বুঝি আজো মিছিলে গেছে?
সন্ধ্যা হলে ফিরবে দুশো টাকা নিয়ে।
আমাকে তবু ঘুড্ডি দেবে না।ক্ষুধার দাবী নিয়ে এসেছি মা,
ভাত দে।
তোর পেট ফুলে আছে কেন?
আবার বুঝি টুনির মতো বজ্জাত আসিবে এই ভাঙা ঘরে।কি বললি?
গায়ে কাঁদা।
ও বাসার বুড়োটার কাছে দু পয়সা চেয়েছিলাম।
বড্ড মেরেছে।
পালাতে যেয়ে পরেছি সাহেবি বাবুর ড্রেনে।ক্ষুধার দাবী নিয়ে এসেছি মা,
ভাত দে।
কাঁদিস কেন মা?
বাবা মেরেছে।
আমি বলি ওকে তাড়িয়ে দে।
ও বরং ফুলওয়ালী ময়নার ঘরেই আজ রাতে থাকুক।মেলায় যাব মা।
ও বাড়ির মস্তানটার মতো একটা পিস্তল কিনে দিবি তো?
আমিও বাংলা ছবির নায়কের মতো,
তোকে বাবার হাত থেকে থেকে ছিনিয়ে নিয়ে যাব,
অনেক দূরে।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!