-
আমার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। পাওয়া যাবে রকমারিতে। বই দুটি হল ছাড়পত্র [ কবিতা সংকলন ] এবং খেরোখাতা [ উপন্যাস ]. ধন্যবাদ তুলট পরিবারের সকলকে। যাদের নিরন্তর উৎসাহ আমাকে লেখার অনুপ্রেরণা দিয়ে। সকলের জন্য নিরন্তর শুভকামনা।
খেরোখাতা ও ছাড়পত্র, লেখক জাকের আদিত্য
প্রকাশকঃ Worthy Publicationsখেরোখাতা
খেরোখাতা উপন্যাসের গঠন কাঠামো এক অদ্ভুত একাকী তরুণের বাঁধানো খাতায় সৃষ্টি হয়েছে। আমাদের এই শহরে, হ্যাঁ আমাদের এই শহরে, আমাদের এই সাধারন জীবনের কোন এক শাদা মাটা অট্টালিকার চিলেকোঠায় কোন এক অপরিচিত উদ্ভ্রান্ত যুবক আনিসের খাতায় ধরা দিয়েছে আমাদের জীবন, আমাদের পারস্পারিক সম্পর্ক, আমাদের মুগ্ধতা, বিরহ, প্রেম, ভালোবাসা। আমাদের বাস্তবতা আবার সেই বাস্তবতাকে অতিক্রম করার প্রচেষ্টা। আনিস নামক সেই উদ্ভ্রান্ত যুবক একাকী বাঁধানো খাতায় একাকী লিখে যায় জীবনের গল্প বিক্ষিপ্ত ভাবে। যাদের প্রতিটি চরিত্র পরস্পর অপরিচিত একই শহরে, একই আকাশে নিচে, ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। তাই হয়ত যখন কেউ প্রিয়জনের বেদনায় অশ্রুসিক্ত হয়, তখন তাকে অতিক্রম করে যায় আরেক জন রঙ্গিন রিকশায়। যখন এক জন কবি ফিরে আসে প্রিয় স্টেশনে নতুন স্বপ্ন নিয়ে তখন আরেক জন তাকে চায়ের টঙে অতিক্রম করে চলে যায় প্রিয় সংসার ছেড়ে। আনিসের খেরোখাতা আমদের এই বিপুল কোলাহলে একা হয়ে যাবার গল্প। আবার বিচ্ছিন্ন ব্যক্তিসত্তার সবার মাঝে বেঁচে থাকার প্রবল প্রয়াস। এই ধুলো ধূসরিত শহরের মানুষের আটপৌরে জীবনের গল্প খেরোখাতা।
ছাড়পত্র
ভিন্ন ভাষার সমকালীন কবিরা কি লিখছে তা জানার প্রবল তৃষ্ণা থেকেই ছাড়পত্রের সূচনা। সাতজন কবির কবিতা অনুবাদ করা হয়েছে এখানে। সাতটি ভাষার সাতজন কবি। প্রথম পর্বে রয়েছে চারজন কবির কবিতা অনুবাদ। প্রত্যেকেই সমকালীন। নিজের ক্ষেত্রে বহুল পরিচিত। মাহমুদ দারবিশ, পাবলো নেরুদা, মায়া অ্যাঞ্জেলো, জুলিও কর্টাজার, বে দেও, বেলা আখামুডিলিনা এবং ন্যাটালি হ্যান্ডাল। ভিন্নতা তাদের ভাষায় অথবা পরিচয়ে। তবু একই আকাশের তারাদের নিচে বেঁচে থাকা মানবিকতার গান দৃপ্ত সাহসে উচ্চারন করেছেন তারা। তাদের সাথে বাংলা ভাষাভাষী পাঠকদের পরিচয় করিয়ে দিতেই এ গ্রন্থের আয়োজন।-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



অভিনন্দন জাকের আদিত্য! আপনার দুটি বই ‘খেরোখাতা’ ও ‘ছাড়পত্র’-এর জন্য অনেক শুভেচ্ছা। আপনার সৃষ্টিশীল লেখনী পাঠকদের মন জয় করবে বলে বিশ্বাস করি। রকমারির মাধ্যমে বইগুলো আরও বেশি পাঠকের কাছে পৌঁছাবে। তুলট পরিবারের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও সুন্দর লেখার প্রত্যাশায় রইলাম। শুভকামনা।