Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জীবনানন্দ স্মরণে

    রাতের পিদিম জ্বালিয়ে শুয়ে পরতেই,
    আকাশে জেগে ওঠে সাতটি তারার তিমির।
    আর সব পৌষ রাতের মতো এ কুয়াশা মাখা শিশিরের রাত।
    মনে পরে ওই সব মানুষের কথা।
    যারা জেগে রয় নিরন্তর রাতের আঁধারে অশরীরি হয়ে।
    মস্তিষ্কের করোটিতে তেরোটি বুলেট।
    স্নাইপারে ছিন্ন বিছিন্ন শার্টের আস্তিন দিয়ে ভেতরে আসে এসিরিয় বাতাসের অবাক মেঘ দল।
    মনে পরে তাকে, এই ঘাস ফুল, বেত ফলের সযত্নে,
    ঢেকে রাখা স্বচ্ছ নীরব দীঘির পারে এসেছিলে-
    শাদা শাড়িতে- পানকৌড়ি হয়ে ডুবেছিলে অতল প্রকৃত জলে।
    কুড়ি বছর আগে,
    এভাবেই কোন এক চিরন্তন গ্রামে এক মলিন সন্ধ্যায় হেলেন এসেছিলো বুকের নরম ওম মেখে,
    এসিরিয় জলে-
    তারপর কত জল নদীর নাব্যতা অতিক্রম করে সাগরের উৎসে ধাবিত হল খরস্রোতা নদী হয়ে।
    কত ট্রয় পুড়ে হল ছার খার।
    হেলেনের বুকের বাসনায় পুড়ে ছার খার শত শত ট্রয়।
    কিন্তু সে প্রহর ফিরে আসে বার বার-সহস্র শত বার।
    শালিখের হলদে পায়ে,
    মিশে থাকে রাজপুত্রের রক্তাক্ত পরাজয়।
    আজ কবিদের অস্থি মিশে থাকে রাজপুত্রের হাড়ের সাথে মৃত্তিকার গভীরে।
    অতঃপর ঘাস ফড়িঙের পাখায় সকল অবসাদ।
    তবু সে প্রহর ফিরে আসে বারে বার- মিঠেখালি দীঘির জলে,
    একটি শাদা অবয়ব-প্রতি যুগে বারে বার।
    হয়তো সময় এখানে থমকে গেছে চিরায়ত সবুজ বাঁশঝাড়ে আর কাঁচপোকার বরফি কাঁটা নকশার-
    ঝিল মিল- ঝিল মিল শরীরে…।।

    3
    4 Comments
Skip to toolbar