Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কিছু বিক্ষিপ্ত চিন্তাধারা
    প্রাচীন গ্রীসের এথেন্সে লোক সংখ্যা ছিল মাত তিন লক্ষ, যার মধ্যে প্রায় এক লক্ষ মানবাধিকার বঞ্চিত কৃতদাস। পঞ্চাশ হাজার শিশু, এক লক্ষ নারী যারা গৃহে বন্দী। বাকি থাকে পঞ্চাশ হাজার লোক। এদের চার থেকে ছয়টি প্রজন্মই পৃথিবীকে দিয়েছে গ্রীক সভ্যতা। যে গ্রীক সভ্যতার ছায়ায় মধ্যযুগে ইউরোপের রেনেসা। এই গুঁটি কয় লোকের ভেতর থেকে প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, পিথাগরাস থেকে সকল বরেণ্য কালজয়ী মনিষী। যাদের জন্য আজো আমরা গ্রীক সভ্যতার গুনগান করি।
    সে হিসেবে চিন্তা করলে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী গত দুইশ পঁচিশ বছরে এক মারাত্মক পরিবর্তনের স্বপ্ন ধারণ করেছে। গত দুই শতাব্দীতে বাংলা প্রমিত ব্যাকরণ থেকে শুরু করে সাহিত্য এবং শিল্প কর্মের সূচনা। বিজ্ঞান চর্চায় বাঙালি মনিষীরা পিছিয়ে ছিল না। আছে জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু থেকে শুরু করে অনেকে। শুধু শিল্প, সাহিত্য নয় স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দলন,পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম সবই এই সময়ে। হয়েছে অর্থনৈতিক অগ্রযাত্রা এবং সামাজিক পরিবর্তন। রাজা রাম মোহন রায়, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে যে সংস্কার শুরু হয়েছিল আজো দুইশো বছর পর তা এখনো অব্যাহত। বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর রেনেসাঁ গত দুইশ বছরের ইতিহাস। এ রকম অগ্রযাত্রার সময় বাঙালি জনগোষ্ঠী তার ইতিহাসে কখনো দেখে নি। গত দুই শতাব্দীতে বাঙালি সংস্কৃতি যেন ক্রমশ বাঙালি সভ্যতা হয়ে উঠেছে।
    এ অগ্রযাত্রা যেন কখনো বন্ধ হয়ে না যায়। এবং ভাবতে ভালো লাগে একটি অসম্ভব সময়ে এই ইতিহাসের স্বাক্ষি হতে পেরে। সকলের জন্য নিরন্তর শুভ কামনা।

    2
    4 Comments
    • জ্ঞানত বিষয় গুলো এমনিতেই সুন্দর হয়ে উঠে, অভিজ্ঞতার মহিমায়। সৌন্দর্য পূজারী মানুষ পশ্চাৎপদ হয়নি কখনো, আপন অজ্ঞতাকে চাপা দিয়ে কল্যাণময় জ্ঞানের সন্ধানে ব্রতী হয়েছেন । আপনার ভাবনার আলো থাকবেই। আমার ভালো লেগেছে।

    • শিরোনাম ‘কিছু বিক্ষিপ্ত চিন্তাধারা’ হলেও লেখাটা অনেক গোছানো এবং সুগভীর চিন্তার প্রকাশ করেছে। বাংগালীর উত্থানের গল্প ফুটে উঠেছে। এবিষয়ে আরো বিস্তারিত লেখা আশা করছি।

      • ধন্যবাদ, লেখাটা আর বিস্তৃত এবং চিন্তা ভাবনা করে লেখা উচিত ছিল। তাই এই শিরোনাম। আমার মনে হয় বাংলা ভাষা ভাষী জনগোষ্ঠীর উত্থান এর যে গতি গত দুইশ বছরে তা বাঙালি আগে কখনো দেখে নি। যে কোন ক্ষেত্রেই। স্বাধিকার, স্বাতন্ত্র্য, জাতীয়তাবাদ, আত্ম পরিচয় সব রূপ রেখাই আমরা গত দুই শতাব্দীতে আবিষ্কার করেছি। তাই আমার মনে হয় গত দুই শতক বাঙ্গালির রেনেসাঁ যুগ। তার আগে বাংলা ভাষার কোন আভিধানিক রূপ নেই। মধ্য যুগে আলাওল, চন্দ্রাবতী এ রকম দুই তিন জন ছাড়া বলার মতো কেউ নেই যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করেছে, যদিও সাধারনের মুখের ভাষা বাংলা/ প্রাকৃত। কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে কখনো সংস্কৃত, কখনো ফারসি ভাষার চর্চা হয়েছে অনেক বেশি। গত দুই শতাব্দীতে আমরা বাংলা ভাষাকে কেন্দ্র করে নিজেদের সংস্কৃতির যে চর্চা দেখেছি টা হাজার বছরেও দেখা যায় নি। এবং এ ক্ষেত্রে সবাই ছোট বড় বিভিন্ন ভূমিকা রেখেছে।

Skip to toolbar