-
নিমন্ত্রণ_ ট্রয়ের হেলেন অথবা জোয়ান অফ আর্ক
আমার অন্ধকারে তুমি বার বার ফিরে এসো-
ট্রয়ের হেলেন নয় জোয়ান অফ আর্ক হয়ে।
তোমার রুপে, অরূপে আগুন জ্বেলে।
ফিরে আসো- ফিরে আসো প্লাবনের মতো সহস্রাব্দের জীর্ণ সংসারে,
এখনো রাস্তায় পরে থাকে শিশুদের স্তুপাক্রিত লাশ।
আলো জ্বালো ওই মৃত সংস্কারের পুরনো শব দেহে, সকল শ্মশানে।
ফিরে এসো-
এই মলিন বুকে আফ্রোদিতির মতো সমুদ্রের বিশালতায়,
অজস্র স্রোতের মলিন ক্ষণস্থায়ী ফেনায়।
আমি পলাতক,
ওই রাজপথে তোমার আগমনের জন্য অপেক্ষা করতে করতে,
পাশের ডাস্টবিনে সিগারেটের খালি মোড়ক ছুঁড়ে ফেলে দেখি,
কৃষ্ণ পক্ষের চাঁদ।
আমি অপেক্ষায় আছি তার জন্য কয়েক শতাব্দী।
যে দুখিনির বন্দী ঘরের গারদ কাটে।
তারপর প্রেমিকার মতো জোছনা পান করে ,
চুমুকে চুমুকে।
যে গান গায় মিষ্ট সুরে ও স্বরে এই মৃত নেক্রোপলিসে।
সেই ফিরিয়ে নিয়ে আসবে ব্যাবিলনের স্মৃতি, আমাজনের বন্যতা আর নীল নদের গতি জড়তা।
আমি জানি সে আসবেই।
প্রতীক্ষার পর বসন্তের বৃষ্টির মতো,
নতুন রূপে, সরূপে, স্বকিয়তায়, স্বাধীনতায়।আমাদের এই মৃত শহরে আমরা বন্ধুর মতো জড় সড় হয়ে নতুন সুরে খালি গলায় গান গাইব।
আমাদের মনে পরে যাবে বন্ধুতা এবং মহৎ দায়িত্বশীলতা।
আমরা কজন মশাল জ্বালি,
আগ্রাসী পশ্চিমা ঝড়ের মতো তুফান তুলি।
আমাদের আলোতেই শেষ হবে ওই মৃত পৈশাচিক অন্ধকার, শেকড় বিহীন বৃক্ষের মতো ঝড়ে মাথা নুইয়ে মুখ লুকিয়ে থাকে মাটির তোলে।
আমরাই সভ্যতা।
সভ্যতার প্রয়োজনে আমরা কখনো রুদ্র- কখনো পরশুরামের মতো ক্রুদ্ধ কঠোর।
সভ্যতার স্বপ্নে আমরাই- নতুন সভ্যতা।8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


আগুনে পুড়ে সোনা খাটি হয়। দ্রোহের আগুনে পুড়েই নতুন সভ্যতা আসবে। আপনার সাথে একমত, কবি।