Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি আমার মনের কথা বলতে চাই, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই।
    গত দুই দশকে বাংলাদেশের সাফল্য অবিশ্বাস্য। ৭১ এর তলা বিহীন ঝুড়ি গত দিনের পথ চলায় হয়ে উঠেছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তা এশিয়ায় প্রথম। স্বাধীনতা পরবর্তী যে দেশটির লোকদের মাথা পিছু গড় আয় ছিল ৭০ ডলার আজ তা ৩০০০ ডলারের কাছাকাছি। ২০২৫ সালে পিপিপি অনুযায়ী আমরা বিশ্বের ২৩ তম বৃহৎ অর্থনীতির দেশ। আর গড় আয় হিসেবে ৩৩ তম। আমাদের সামরিক বাহিনী ২০১৮ সালেও ছিল ৫৭ তম বর্তমানে আমাদের সামরিক বাহিনীর অবস্থান ৩৫ তম । গত তিন দশকে আমাদের শিক্ষার হার বেড়েছে। শতকরা ৯৮% শিশু বিদ্যালয়ে ভর্তি হয় যাদের ৫১ % মেয়ে শিশু। আমাদের এখানে মেয়েরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। যদিও অসাধু ব্যবসায়ি সিন্ডিকেট এর কাছে আমরা জিম্মি। কিন্তু আমাদের দেশে আমরা আমাদের প্রয়োজনীয় খাদ্য উৎপাদনে সক্ষম। খাদ্যের অভাবে মৃত্যু নেই বললেই চলে। আমরা বস্ত্রের চাহিদা সম্পূর্ণ করতে পেরেছি। আমাদের দেশের শতকরা ৮০ % স্থাপনা স্থায়ী। চিকিৎসা সেবায় আমাদের চিকিৎসক ও নার্সের সংখ্যা কম হলেও আমাদের চিকিৎসকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। একজন রোগী ইমারজেন্সি বিভাগ থেকে আই সি ইউ বিভাগে যেতে গড়ে দুই ঘণ্টা বিশ সময় নেয়। এটা সমগ্র পৃথিবীর গড় হিসাব। আমাদের এখানে তা ৫৫ মিনিট। হ্যাঁ, আমাদের সরকারি হাসপাতালের পরিবেশ হয়তো মান উন্নত নয় কিন্তু তা পরিবর্তন করা সম্ভব। আমাদের দেশের চিকিৎসকেরা আমাদের দেশে বসেই সফল ভাবে মারাত্মক সব সারজারি করেছে যা বিশ্বে নজির বিহীন। আমাদের দেশে প্রতি ১০০০ জন রোগীর জন্য আছে ১ জন ডাক্তার এবং ০.৫ জন নার্স। সংখ্যাটি বেশি হবার কথা ছিল। সে হিসেবে চিকিৎসা ক্ষেত্রে আমাদের লোকবলের অভাব আছে। কিন্তু এখানে চিকিৎসার খরচ ভারতের থেকে কম। তবু আমাদের দেশের লোক বিদেশে চিকিৎসা নিতে যায়। এটা কর্পোরেট হেলথ বিজনেস। আর কিছু না। আমরা পোলিও, গুঁটি বসন্তের থেকে মুক্ত হয়েছি ভারত বা পাকিস্তানের আগে। কোভিড মহামারীতে আমাদের সাফল্য ইউ এস এ এর থেকে অনেক বেশি। এত ঘন বসতির দেশে মহামারি সে রকম কোন প্রভাব রাখতে পারে নি। শতকরা ৯৮% জনগোষ্ঠীকে ভ্যাক্সিনিটেড করা সম্ভব হয়েছে। মৌলিক পাঁচটি অধিকার অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসায় আমাদের অর্জন অনেক।
    এবার আসি শান্তি শৃঙ্খলার দিকে। আমাদের এখানে খুন, জখম ধর্ষণ, রাহাজানি এর হার আমেরিকার থেকে কম। কম ভারতের থেকেও। তবু আমরা কিসের মায়ায় আমেরিকায় ছুটি? ৭১ পরবর্তী সময়ে আমাদের এখানে এখনো কোন বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয় নি। আমাদের দেশে এক সময় এসিড সন্ত্রাস ছিল। বর্তমানে তা ৯৭% কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের দেশে অতি দারিদ্র্যের হার ৫% এর নিচে।
    দেশ সমস্যা বিহীন হয় না। আমাদের প্রগতির ক্ষেত্রে প্রথম বাঁধা এ দেশের ভুল নায়কদের ভুল নেতৃত্ব। কিন্তু আমার বিশ্বাস সেদিন আর থাকবে না। পরিবর্তন হবে। আমাদের সম্পদ কুক্ষিগত করে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। সে জন্য প্রয়োজন মানবিক মর্যাদা সম্পন্ন সাম্য ভিত্তিক সমাজ।
    অনেক কে দেখি তরুণদের নিয়ে হতাশ। কিন্তু আমি নই। তরুন্য়ণরা বয়সের ধর্মে উচ্ছল, কিন্তু তারা অবিবেচক তা নয়। তাদের সরূপ ঠিকই সূর্যালোকে উন্মুক্ত হবে। আমাদের প্রয়োজন দক্ষ নেতৃত্ব এবং সম্পদের সুসম বণ্টন।
    আমাদের প্রধান অন্তরায় দুর্নীতি। এ দেশে একটি প্রজন্ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছে। কিন্তু তার পরবর্তী প্রজন্ম ভিন্ন হবে। সে নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করবে এই আমার বিশ্বাস। আমরা নিজেরাই নিজেদের ছোট করি। আমাদের উচিত আমাদের অর্জন কে বড় করে তুলে ধরা। কারণ যুগটা বিপনি বিতানের বাণিজ্যের। আমি বিশ্বাস করি বাংলাদেশ তার স্বপ্নের পথে এগিয়ে যাবে।
    সবাই দেশের সমালোচনা করে আমি না হয় ভিন্ন দিকেই গেলাম। এ দেশ থেকে যেমন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছে হয়তো ভবিষ্যতে জাহিদ হাসান সামনের দিনে পদার্থ বিদ্যায় নোবেল পাবেন। বর্তমানে বাংলা ভাষা ভাষী জন গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে আমাদের বাংলাদেশের মানুষ। মানুষের প্রচেষ্টায় দেশ এগিয়ে যায় সমৃদ্ধির পথে, ব্যাক্তি বিশেষের জন্য নয়। সময়ের সাথে আমাদের দেশ, নদী বিধৌত পলি মাটির এই ব- দ্বীপ বিশ্বের মানচিত্রে নিজের অবস্থান আর সুদৃঢ় করবে এই প্রত্যাশায় শেষ করছি। সকলের জন্য শুভ কামনা।
    জয় লাল সবুজ। জয় বাংলাদেশ।

    3
    2 Comments
Skip to toolbar