Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Online

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার লেখা খেরোখাতা উপন্যাসের একটি অধ্যায়। আমাদের ভেতরে কিভাবে গোপনে লুকিয়ে থাকা ওই সব প্রিয় মুখ বিদায়ের মুহূর্তে ভেসে ওঠে এখনো।

    সহজ সত্যের শাদা বিছানা

    শাদা বিছানার সামনে নির্ঝর অপলক বসে থাকে। কিছুক্ষণ আগের জমে থাকা অস্থিরতা আর প্রবল আতঙ্ক ক্রমশ শীতল হয়ে আসে। বিছানাতে হালকা শরীরে শুয়ে আছে মা। মা তবু ঘুমে অচেতন। আই সি ইউ-এর সারি সারি সাজানো বিছানার ভিড়ে নির্ঝর অপলক মায়ের সামনে বসে আছে। মা তবু চোখ খোলে না, চেয়ে দ্যাখে না। মায়ের হালকা শরীর মাঝে মাঝে কেঁপে ওঠে থরো থরো। মা তবু ঘুমে অচেতন। কষ্ট কি খুব বেশি? নির্ঝর আনমনে ভাবে। সে যখন ক্লাস ফোরে, তখন এক গ্রীষ্ম সন্ধ্যায় বাবা সোফার বালিশে ক্যামন মুখ গুঁজে পরে ছিলো। আর অচেতন গোঙাচ্ছিল। নির্ঝর তখন অনেক ছোট। সেই তার বাবাকে নিয়ে শেষ স্মৃতি। তারপর মা এক পাখির মতো পরম মমতায় তার জাদুর ডানায় নির্ঝরকে আগলে রেখেছিলো এতো দিন। আজ মা চলে যাবে। মা আজ পাখি হয়ে, তারা হয়ে আকাশের দেশে চলে যাবে। নির্ঝর অপলক মাকে দ্যাখে। মা তবু চোখ খোলে না, চেয়ে দ্যাখে না। ক্যামন আছে মা? কষ্ট কি খুব বেশি? মায়ের অচেতন মুখটা একটু কাতরে ওঠে। নির্ঝরের হাতের মুঠো আরো একটু শক্ত হয়ে আসে। সে অস্ফুট ডাকে, “মা”।

Skip to toolbar